চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের ভাগ্নে অপহরণের জন্য স্থানীয় ব্যবসায়ীকে দায়ী করলেন বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ

অপহরণের এক সপ্তাহ পরও উদ্ধার হননি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ মোহাম্মদ ইফতেখার আলম সৌরভ। এদিকে স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণের জন্য দায়ী করেছেন সৌরভের বাবা সৈয়দ ইদ্রিস আলম।

৯ জুন সন্ধ্যা ৭টায় সৌরভকে টেলিফোনে বাসা থেকে ডেকে নিয়ে চট্টগ্রামের আফমি প্লাজার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, ফোনে সৌরভকে একটি উচ্চ পদে চাকুরি দেয়ার কথা বলে পাসপোর্ট ও এনআইডি কার্ডসহ দ্রুত আফমি প্লাজার সামনে আসতে বলা হয়। ভিডিও ফুটেজে তা দেখাও গেছে।

এরপর সৌরভের আর কোনো  সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়রি করা হয়। অভিযোগ পেয়ে সৌরভকে পুলিশ উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।

অপহরণের জন্য সৌরভের বান্ধবীর বাবা ব্যবসায়ী সালেহ আজাদ চৌধুরীকে দায়ী করেছে সৌরভের পরিবার। অবিলম্বে তাদের সন্তানকে উদ্ধারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সৌরভের মা-বাবা।

ছেলেকে ফিরে পেতে সবার কাছে দোয়া চেয়েছেন অপহৃত ইফতেখার আলমের পরিবার।

এর আগে শুক্রবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ঘটনার আড়ালে কারা আছেন, তা তিনি জানেন বলে দাবি করেন। অপহরণকারীদের প্রতি ভাগ্নেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন সোহেল। ফিরিয়ে দেয়া না হলে জনসম্মুখে অপহরণকারীদের পরিচয় প্রকাশের হুমকিও দেন তিনি।

সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ
সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস
Reneta

স্ট্যাটাসে সোহেল তাজ বলেছেন: আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।

অবশ্য স্ট্যাটাসটি পরে তিনি সরিয়ে নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোহেল তাজসোহেল তাজের ভাগ্নে অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT