পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে।
রোববার (১৩ জুলাই) জনস্বার্থে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল কমিশন বা বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী।
এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এছাড়া ব্যবসায়ী সোহাগের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপিসহ ছয় জনকে।
আইনজীবী জানিয়েছেন আগামীকাল ওই রিট আবেদনের ওপর শুনানি হবে হাইকোর্টে।








