রাজনীতি

সোহাগের বিবাহোত্তর সংবর্ধনা

সোহাগের বিবাহোত্তর সংবর্ধনা

ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগের বিবাহোত্তর সংবর্ধনা শনিবার সন্ধ্যায় পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় এক লাখ অতিথির সমাগম ঘটে।

সোহাগের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় স্ত্রী উশান আরাকে নিয়ে। কনে উশান আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। 

উশান আরা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে। তার মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা। বাবা মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে নিহত হন।

সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। এর আগে পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

বিষয়:বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…