বাংলাদেশ

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন: কোন হাসপাতালে কত রোগী

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন: কোন হাসপাতালে কত রোগী

রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হাসপাতালে কত রোগী ভর্তি আছে তার একটি হিসাব উপস্থাপন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

শুক্রবার রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন তিনি।

মহাপরিচালক বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সর্বমোট ৪৯২ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সূত্রে ভর্তির তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮৫ জন, মিটফোর্ডে ১ জন, মুগদা মেডীকেল কলেজ হাসপাতালে ৮ জন, কুর্মিটোলা ৫০০ বেড জেনারেল হাসপাতালে ২৩ জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ১৫ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ৯ জন, জাতীয় কিডনী ইনস্টিটিউট ও হাসপাতালে ৯ জন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ৩ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১২ জন, কেয়ার হাসপাতালে ২৭ জন রোগীকে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ভর্তি হওয়ার খবর নিশ্চিত হলেও কতজন ভর্তি রয়েছে তা এখনও জানা যায় নি।

তিনি বলেন, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে কোন রোগী ভর্তি হয় নি। এর মধ্যে এসব হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে সর্বমোট ৮ জন রোগী। আর ঢামেকের এইচডিইউতে ৪০ জন রোগী ভর্তি রয়েছে।

বিষয়:আগুন রোগী সোহরাওয়ার্দী হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…