চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকান্ডের সূত্রপাতের ধোঁয়াশা পরিষ্কার করে অগ্নিকাণ্ড সূত্রপাতের স্থান ও কারণ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে হাসপাতালের নীচতলার ওষুধের স্টোরেজে। এছাড়া হাসপাতালের শিশু ও গাইনী ওয়ার্ডে অর্থাৎ দোতালায় ও তিন তলায় আগুন পৌঁছায়নি, শুধুমাত্র ধোঁয়া ছড়িয়েছে। আর এই নীচের আগুনের ধোঁয়াকেই আগুন মনে করে সঙ্গে সঙ্গে হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কারণে উদ্ধারকার্যে সফলতা এসেছে।

শুক্রবার রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে গতকাল রাতে সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন বলেছিলেন, আগুনের সূত্রপাত তিনতলায় শিশু ওয়ার্ডে। আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেছিলেন, আগুনের সূত্রপাত নীচতলায় ওষুধের স্টোরেজে। ওই দুই সংবাদ সম্মেলনেই উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

শুক্রবার মন্ত্রীর সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বক্তব্য দুইটি সাংঘর্ষিক নয়। কারণ শিশু ওয়ার্ডের প্রত্যক্ষদর্শীরা আগুন সেখানে দেখেছিলো বলে জানিয়েছে আমাদেরকে। তাই আমরা সেটা জানিয়েছিলাম। আবার ফায়ারের ডিজি আগুন নেভানোর কাজ করতে গিয়ে দেখেছেন সূত্রপাত স্টোরেজে। এখন বাকিটা তদন্তের পর জানা যাবে। ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Reneta

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, হাসপাতালের সর্বমোট ১২০০ রোগী ছিলো। যাদের সকলকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। এসময় কোন হতাহতের কিংবা মৃত্যুর ঘটনা ঘটে নি।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে কোন শিশুমৃত্যুর ঘটনা ঘটে নি। সেটা ঘটলেও অন্য হাসপাতালে ঘটেছে।

হাসপাতালের দুইটি ওয়ার্ড বাদে বাকিগুলো চালু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হাসপাতালে মোট ১৬টি ওয়ার্ড আছে। এর মধ্যে পুড়ে ধংস হয়ে যাওয়া দুইটি ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলো গত রাত চালু করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলো দ্রুত মেরামত করে চালু করা হবে।

এ ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের অনেক হাসপাতাল ভবনগুলো পুরনো হয়ে গেছে। এগুলোর দ্রুত মেরামত করা হবে। ফায়ার ফাইটিং ব্যবস্থা আরো আধুনিকীকরণ করা হবে। দেশের সকল হাসপাতালে বৈদ্যুতিক সংযোগগুলো পুনরায় চেকিং করা হবে। প্রধানমন্ত্রী এ ঘটনার বিষয়ে অবগত আছেন। তিনি সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী বলেন, সাড়ে পাঁচটায় আগুন ধরার পর সাড়ে ছয়টার মধ্যে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করা শুরু করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলে ব্যপক সহায়তা করেছে। না হলে এ সফলতা আসত না। সংসদ অধিবেশন শেষ করে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম, আগুন নেভানো পর্যন্ত ছিলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈদ্যুতিক শর্ট সার্কিটসোহরাওয়ার্দী হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT