চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় পরবর্তী সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশ ইতোমধ্যে লাখো জনতার সমাগমে মহাসমাবেশে পরিণত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা  থাকলেও সকাল ১০টার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান জনারণ্যে পরিণত হয়।

লাল সবুজ রংয়ের ক্যাপ, গেঞ্জি পরিহিত হয়ে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন তারা। তার সামনে লাল-সবুজ শাড়ি পরে অবস্থান নেন নারী নেতাকর্মীরা। এতে বিজয় সমাবেশস্থল লাল-সবুজে ছেয়ে যায়।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যে সোহরাওয়ার্দী উদ্যান উৎসবের আমেজ বিরাজ করছে।

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসবের সমাবেশকে ঘিরে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও মাঠে আছে।

শনিবার ভোর থেকেই এ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র‍্যাব-ডিবি-সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা সংস্থার বিপুল পরিমাণ সদস্য।

Reneta

প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালিয়ে নেতাকর্মী ও মানুষকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করাসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বক্তব্য শেষে জনগণসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিজয় বার্তা দেবেন শেখ হাসিনা। আর কিছুক্ষণের মধ্যে সমাবেশে মঞ্চে উপস্থিত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিজয় সমাবেশসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT