চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

কারাবন্দী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দুপুর ২টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভায় উপস্থিত আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জনসভায় প্রতীকীভাবে প্রধান অতিথি করা হয়েছে কারাবন্দী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। তার জন্য চেয়ার খালি রেখে জনসভা করছে দলটি।

জনসভায় ২০ দলীয় জোট কিংবা ঐক্য প্রক্রিয়ার কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। দুপুর ১২টার পরই অনানুষ্ঠানিকভাবে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে যায় জনসভা।

এর আগেই বেলা ১০টার পরপরই আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বিশাল মিছিলসহ উদ্যানে প্রবেশ করেন। ঘণ্টাখানেক পরই উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠে।

Reneta

বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগেন মুখরিত তুলেছে উদ্যান।

ডিএমপির বেঁধে দেয়া নিয়ম অগ্রাহ্য করে রাজধানীর নিউ মার্কেট, পুরান ঢাকা, বাংলামটর, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থান থেকে মিছিলে মিছিলে উদ্যানে প্রবেশ করে নেতাকর্মীরা।

এছাড়া ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে চান তারা সকাল থেকেই শাহবাগ, মৎস্যভবনের আশেপাশের অলিতে গলিতে অবস্থান নেয়। বেলা ১১টার পর তাদের মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানে যেতে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিলিড নিউজসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT