চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দীকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির সমালোচনায় কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

গণতন্ত্রের মানসপূত্র হিসেবে সুপরিচিত প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে অাওয়ামী লীগ।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে দলের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করছে, আমাদের মনোনয়ন বাণিজ্যের কোনো প্রমাণ নেই, বরং যে টাকা দিয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে বিএনপি।

‘‘১৪১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার অর্থ বিতর্কিত লোকদের মনোনয়ন দেওয়া হয়েছে। বিতর্কিত লোকদের মনোনয়ন দিলে বেশি টাকা পাওয়া যায় তারা সেটিই করেছে।’’

কাদের বলেন, বিএনপি’র ১৪১জন প্রার্থী মনোনয়ন বাদ যাওয়ার পরও ৫৫৫ জন রয়ে গেছে, ইলেকশন করবে ৩০০ জন। তার মানে ওই ১৪১ যোগ করলে কত হয় বলুন? যোগ করতে বলুন…. তাহলে এই যে সংখ্যা, এত প্রার্থী; যাকে পেয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে। যে টাকা দিয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে। টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য করেছে।

আওয়ামী লীগই মনোনয়ন বাণিজ্য শুরু করেছে – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টা অভিযোগকে আমলে না নিয়ে তিনি বলেন, ‘আমরা মনোনয়ন বণিজ্য করেছি এমন কোনো প্রমাণ নেই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলুন কোথায় প্রমাণ? আমরা তো মাত্র ১৬ জনকে ডাবল ক্যান্ডিডেট করেছি। তার মধ্যে তিনজন বাদ গেছে। আমাদের সন্দেহ ছিল এরা হয়তো বাদ পড়তে পারেন। নানা কারণে, কেউ বাদ পড়তে পারেন দণ্ডের কারণে, ঋণখেলাপি ছিল আমাদের আশঙ্কা ছিল তারা বাদ পড়তে পারেন।’

Reneta

‘‘বিএনপি এত হরে গণহারে টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে, আমরা তো খবর পাচ্ছি; নেতাদের দ্বারে দ্বারে এখন মনোনয়ন প্রত্যাশীরা ঘুরছে। বলছে, হয় আমাদের টাকা দাও, না হলে মনোনয়ন দাও।’’

জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্য করলে সেটা তাদের জিজ্ঞেস করুন। তাদের মহাসচিব বাদ গেছেন। সেটা এরশাদ চাইলেই করতে পারেন। সেটা তাদের কনস্টিটিউশনের ব্যাপার।

বিএনপি দুর্নীতিবাজ দল মন্তব্য করে তিনি বলেন: বিএনপি’র ইতিহাস তারা টাকা-পয়সা দুর্নীতি এটা করেছে, এটা তাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে। এই দল এর খ্যাতি রয়েছে দুর্নীতির। সেই গন্ধ এখনও তারা ছড়াচ্ছে। এ দল ক্ষমতায় আসলে আর একটা হাওয়া ভবন হবে, এই দল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। বিদেশি আদালত ফেডারেল আদালত অফ কানাডা এই দল সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। দুর্নীতিবাজ হিসেবে এ দলের যে দুর্নাম এ দল কিভাবে ঘুচাবে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিএনপিমনোনয়নসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেক্সিট নিয়ে হারের হ্যাট্রিকে টেরেসা

পরবর্তী

কালো নির্বাচন নয়, সাদা নির্বাচন করতে চাই: মাহবুব তালুকদার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কালো নির্বাচন নয়, সাদা নির্বাচন করতে চাই: মাহবুব তালুকদার

যুক্তফ্রন্টের বিজয়ের ধারাবাহিকতায় ৭০-এ আওয়ামী লীগের জয়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT