চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়া থেকে মার্কিন সেনা ফেরাতে ট্রাম্পের আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোমালিয়া

আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সৈন্য ফিরিয়ে আনতে আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে।

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের অন্তত ৭০০ জন সেনা রয়েছে, যারা স্থানীয় বাহিনীকে আল শাবাব এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু সেনাকে পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানো হবে। সেখানে আন্তঃসীমান্ত কার্যক্রমে অংশ নেবে তারা।

এর আগে সম্প্রতি ইরাক ও আফাগানিস্তানে থাকা মার্কিন সেনা ফেরাতেও একই ধরনের আদেশ দেন ট্রাম্প। দীর্ঘদিন থেকেই সেনাদের ঘরে ফেরানোর কথা বলেছিলেন ট্রাম্প।

একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীর খরচ অনেক ব্যয়বহুল ও অকার্যকর হওয়ার বিষয়টির সমালোচনাও করেন তিনি।

Reneta

ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই মার্কিন সেনা তুলে নেওয়ার কথা রয়েছে। আসছে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের শুরুর দিকেই সোমালিয়া থেকে কর্মকর্তা ও সম্পদ স্থানান্তর কিন্তু মার্কিন নীতির পরিবর্তনের ইঙ্গিত দেয় না।  শক্তির প্রতিযোগিতায় আমাদের কৌশলগত সুবিধা নিশ্চিত করার জন্য আমরা হিংসাত্মক উগ্রপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখব।

তবে কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারে আফ্রিকা অঞ্চলে জঙ্গিদের আরো উৎসাহিত করবে।

মার্কিন সরকারের পরিদর্শকরাও সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন। তাদের মতে সেখানকার স্থানীয় বাহিনী মার্কিন সমর্থন ছাড়া জঙ্গিদের প্রতিরোধ করতে সক্ষম হবে না।

সোমালিয়ার আইন প্রণেতা এবং কর্মকর্তারাও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্য প্রত্যাহার বিপর্যয় ডেকে আনবে এবং সন্ত্রাসীদের উৎসাহী করবে।

সোমালিয়া ছেড়ে আসা মার্কিন সেনারা রাজধানী মোগাদিশুতে থাকবে বলে জানিয়েছে পেন্টাগন।

কয়েক দশক ধরেই জঙ্গিদের কারণে অস্থির পরিবেশ দেখে আসছে সোমালিয়া। কিন্তু সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষাবাহিনী মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সমর্থক আল শাবাবের হাত থেকে রাজধানী মোগাদিশু নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন সৈন্যসেনাবাহিনীসোমালিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্দুকের মুখে জীবন, নিশো-চঞ্চল এক ফ্রেমে!

মার্চ ১৭, ২০২৬

ইসরায়েলের দাবি, ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত

মার্চ ১৭, ২০২৬
বরিশালের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ছবি: প্রতিনিধি।

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্ত করার পরিকল্পনা সরকারের: সেতুমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬

জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু রুট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT