সোমালিয়ার রাজধানী মোগাদিসুর নাসা হ্যাবলদ হোটেলে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
লড়াইয়ের পর দেশটির নিরাপত্তা বাহিনী হোটেলটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
প্রথমে গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে হোটেল গেটে আত্মঘাতি হামলা চালায় এক সন্ত্রাসী। এরই মধ্যে আল শাবাবের ৪ জঙ্গি হোটেলে ঢুকে অতিথি নারী-পুরুষের উপর নির্বিচারে গুলি চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
আল কায়েদার সাথে জড়িত আল শাবাব জঙ্গি গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেছে।
নিহতদের মধ্যে হোটেলের নিরাপত্তা রক্ষী, সাধারণ অতিথি এবং আল শাবাব জঙ্গিরাও রয়েছে।
পুলিশ জানিয়েছে, আত্মঘাতি গাড়ি হামলার পর অন্যান্য সহযোগী জঙ্গিরা হোটেলের ভিতরে মেশিনগান এবং গ্রেনেড দিয়ে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হয়।








