চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার শুরু বিসিবি একাডেমি কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার মাঠে গড়াবে বিসিবি একাডেমি কাপ। ঢাকা শহরের ৩২টি একাডেমি অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। খুদে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরের একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার ভবিষ্যত ক্রিকেটারদের আনন্দ নিয়ে খেলতে বলেন।

‘খেলার আনন্দ নিয়েই ওদের খেলতে বলব। এখনই অনেক বড় লক্ষ্য ঠিক করা মনে হয় না ঠিক হবে। যদি খেলাটা উপভোগ করে, ভালো একটা ফল পায়; এটাই ওদের সবচেয়ে বড় পাওয়া হবে। মনোযোগ দিয়ে অবশ্যই খেলবে। এ টুর্নামেন্টকে যেন সবকিছু মনে না করে। এখানে যারা ব্যর্থ হবে, তাদের জন্য যেমন শেষ না, আবার সফল হলে, সব পাওয়া হয়ে গেল, সেটিও নয়। এটা একটা শুরু মাত্র। ওরা যেন সে সব চিন্তা করে খেলে। এ টুর্নামেন্টের মজাটা যেন ওরা নিতে পারে।’

সাকিব আশা করেন এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে অনেক খুদে ক্রিকেটার বিসিবির নজর কাড়তে সক্ষম হবেন। উঠে আসবে টাইগার ক্রিকেটের ভবিষ্যত মুখ, ‘এটি খুবই বড় প্লাটফর্ম। আমি যতটুকু জানি, ঢাকা শহরে প্রচুর একাডেমি আছে। এসব একাডেমিতে যত খেলোয়াড় আছে তাদের একটা প্লাটফর্ম থাকা দরকার। ওই প্লাটফর্ম তৈরি করতে বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে।’

‘এটির মাধ্যমে অনেকে নজর কাড়তে পারে। কীভাবে আরও ওপরে উঠবে সেটির একটা প্লাটফর্ম হতে পারে। বিসিবিকে ধন্যবাদ জানাই এমন একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এখানে যারা অংশ নেবে তাদেরও একটা দায়িত্ব থাকবে যেন ভালো কিছু করতে পারে। এটির মাধ্যমে চোখে পড়তে পারে। যেহেতু একাডেমির খেলোয়াড়েরা খেলবে সবাই অনূর্ধ্ব–১৯ বা এর নিচে। এখান থেকে যেন অনেক খেলোয়াড় উঠে আসতে পারে সে আশাই করব।’ -বলেন সাকিব।

১৮ মার্চ থেকে শুরু হওয়া একাডেমি কাপের ফাইনাল হবে ৭ এপ্রিল। ৩২টি একাডেমি খেলবে ৮টি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। খেলা হবে চার মাঠে—ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, সিটি ক্লাব ও ফতুল্লা আউটার স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি একাডেমি কাপলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT