সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর নিয়মিত মেডিকেল চেকআপ শেষে আজ সোমবার দেশে ফেরার কথা ছিলো। কিন্তু মেডিকেল চেকআপ শেষ না হওয়ায় সোমবার দেশে ফেরা হচ্ছে না তার।
পরবর্তীতে তার দেশে ফেরার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
রোববার সন্ধ্যায় আরেক প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদের দেশে ফেরার কথা জানানো হয়েছিল।
গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে গেছেন সাবেক এই রাষ্ট্রপতি।







