চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ভিসি কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র ঐক্যজোট।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রগতিশীল ছাত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

লিটন বলেন, ১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এই নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। এই ডাকসু আমাদের ডাকসু না। আগামীকাল ক্লাস-পরীক্ষা বর্জন এবং ভিসি কার্যালয়ে অবস্থানের মধ্য দিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে পাঁচটি প্যানেলের উপস্থিত থাকার কথা থাকলেও ছাত্রজোট ছাড়া অন্য কোন প্যানেলের কেউ সেখানে ছিল না।

জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন নন্দী বলেন, অন্যরা এখনও ইন্টারনাল কিছু দ্বিধাদ্বন্দ্বে আছে। তারাও আপনাদের সাথে তাদের অবস্থান পরিস্কার করবে বলে আমরা আশা করছি। তবে আমরা আমাদের অবস্থান পরিস্কার করছি।

গতকাল গণভবনে ডাকসু ভিপি নুরুল হক নুরের বক্তব্যের বিষয়ে লিটন বলেন, তার বক্তব্যের কিছু অংশ প্যানেলের সাথে সাংঘর্ষিক। তিনি যদি এ বক্তব্যে অটল থাকেন তাহলে ছাত্র সমাজের সাথে প্রতারণা করবেন। তার এ বক্তব্য আমাদের আন্দোলনের স্পিড কমিয়ে দিয়েছে এবং ছাত্রসমাজকে ধোঁয়াশায় ফেলেছে। আমরা মনে করি তিনি শীঘ্রই তার অবস্থান পরিস্কার করবেন।

Reneta

তাদের দাবি গুলো হলো-জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল; পুনঃতফসিল ঘোষণা এবং ব্যর্থ ভিসির পদত্যাগ, নির্বাচনে কারচুপির সাথে জড়িত শিক্ষকদের পদত্যাগ এবং মিথ্যা মামলা প্রত্যাহার।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT