নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত চলছে। তবে আগামীকাল সোমবারের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের কারণে এবছর বৃষ্টিপাতের পরিমাণ আগের ২-৩ বছরের চেয়ে বেশি।
আবহাওয়াবিদ সানাউল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্ষাকালে বৃষ্টিতো হবেই। তবে নিম্নচাপের কারণে বিগত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত চলছে সেটা কালকের পর থেকেই কমে আসবে। এমন টানা বৃষ্টির বদলে সারাদিনে তখন হয়তো দিনে দুয়েক পশলা বৃষ্টি হবে।
এখন টানা হালকা থেকে মাঝারী এবং মাঝারী থেকে ভারী যে বৃষ্টিপাত চলছে সেটাও কাল-পরশুর মধ্যে কমে আসবে বলেও জানালেন তিনি। তবে নিম্নচাপের কারণে টানা বৃষ্টির সময়েই যেহেতু বন্যা হয়নি, তাই আর বন্যার সম্ভাবনা নেই বলেই মনে করেন ওই আবহাওয়াবিদ।







