চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাক্সবন্দি সোফিয়া ড্রাগনে চড়ে ঢাকায় এসে ফাইভ স্টার হোটেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বজুড়ে সাড়া জাগানো রোবট মানবী সোফিয়া বাংলাদেশে পৌঁছেছে। বাক্সবন্দি হয়ে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে থেকে তাকে একটি পাঁচ তারকা হোটেলে নেওয়া হয়।

সোফিয়া এসেছে জানিয়ে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের চ্যানেল আই অনলাইনকে বলেন: ড্রাগন এয়ারের একটি ফ্লাইটে সোমবার ভোর রাতে সোফিয়া ঢাকায় এসেছে। মঙ্গলবার ইন্সটলেশন কাজ হচ্ছে। বুধবার ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেবে সোফিয়া।

বুধবার সকাল থেকেই সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-তে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে সোফিয়া।

তবে সেসময় সোফিয়ার সঙ্গে কেউ কথা বলার সুযোগ পাবেন না। সোফিয়া কথা বলবে দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেক টক উইথ সোফিয়া’ নামের বিশেষ সেশনে। দুই হাজার মানুষের অংশগ্রহণের সুযোগ থাকা সেশনের জন্য এরইমধ্যে রেজিস্ট্রেশন শেষ হয়েছে। একটি আসনও খালি নেই।

সৌদি নাগরিক্ত্ব পাওয়া সোফিয়ার সঙ্গে সেশনে উপস্থিত থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন। সেশনে বাংলাদেশের নীতি-নির্ধারক, সাংবাদিক, সফটওয়্যার নির্মাতা, উদ্যোক্তা এবং অ্যাপ-গেম ডেভলপারদের সঙ্গে কথা বলবে সোফিয়া।

সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় সোফিয়া ফিরবে হোটেলে। সেখানে আবার আনইন্সটল হয়ে বাক্সবন্দি হতে হবে তাকে। বাক্সবন্দি হয়ে রাতেই হংকংগামী একটি ফ্লাইটে রওনা হবে রোবট মানবী সোফিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ডবাংলাদেশে রোবট সোফিয়াবাংলাদেশে সোফিয়ারোবট সোফিয়াসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT