চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোনালি অতীতের একফালি রোদ জাতির গায়ে মাখাতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বিনোদন
A A
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছর আগে ‘কাজলরেখা’ নির্মাণের উদ্যোগ নিয়ে চিত্রনাট্য তৈরি করেছিলেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। আর্থিক কারণে তখন তিনি ছবিটি বানাতে পারেননি। তবে এবার সরকারি অনুদান পাওয়ায় ছবিটি শুটিংয়ে গড়াচ্ছে।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নেত্রকোনার দূর্গাপুর এলাকায় শুটিং হতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের এ ছবির।

বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কাজলরেখা’ ছবি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এত বছরের ক্যারিয়ারে এই প্রথম তিনি তার ছবির ঘোষণায় ‘মিট দ্য প্রেস’ করলেন।

Banglabid

সেখানে গিয়াস উদ্দিন সেলিমসহ উপস্থিত ছিলেন ‘কাজলরেখা’র গুরুত্বপূর্ণ সব চরিত্র ও কলাকুশলীদের একাংশ। কাজলরেখা চলচ্চিত্রে কে কোন চরিত্রে অভিনয় করছেন, সংবাদ সম্মেলনে তা পরিচয় করিয়ে দেন এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক জুয়েইরিযাহ মউ।

এসময় নিজেদের চরিত্রের প্রস্তুতি ও কাজলরেখা চলচ্চিত্রে যুক্ত হওয়া নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন মিথিলা, শরিফুল রাজ, আবুল কালাম আজাদ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমরা সমৃদ্ধশালী জাতি ছিলাম সেটা এই ছবিতে দেখাতে চাই। অতীতে আমরা কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য কেমন ছিল, মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্যরীতি কী ছিল- সবকিছু জাতির সামনে তুলতে ধরতে চাই। এসব কিছুর সাথে ‘কাজলরেখা’র মাধ্যমে আমাদের সোনালি অতীতের একফালি রোদ জাতির গায়ে মাখাতে চাই।

Reneta

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে সাংবাদিক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, ৪০০ বছর যা কিছু ছিল সবকিছু সেট হিসেবে বানাতে হচ্ছে। নরমাল যে বাজেটে ছবি হয় তার থেকে তিনগুন বেশি বাজেট লাগছে। আমাদের সেট বানাতে বর্তমানে ৪০ জন গারো এবং হাজং কাজ করছেন। প্রোডাকশন ডিজাইনার সাইফুল হক। তিনি বঙ্গীয় আর্ট সম্পর্কে দীর্ঘদিন গবেষণা করে যাচ্ছেন। ‘পুন্ড্রনগর টু শেরেবাংলা’ তার একটি বইও আছে। তার মতো বিজ্ঞ আর্কিটেক দিয়ে আমরা কাজ করছি। আশা করছি ঠিকভাবে শেষ হবে।

৪০০ বছর আগের প্রেক্ষাপট তুলে আনা কতটা চ্যালেঞ্জ? জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম বলেন, কঠিন ব্যাপার হচ্ছে কাজটি সঠিকভাবে করার জন্য চিন্তায় রাতে ঘুম হচ্ছে না। গত চারমাস ধরে এটা নিয়ে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। কোনো কিছু তৈরি ছিল না। সবকিছু ধরে ধরে বানাতে হয়েছে। ফাইনালি আগামী এপ্রিলের শুরুতে আমরা শুটিংয়ে নামবো।

পরিচয় বহুদিনের হলেও ‘কাজলরেখা’ মাধ্যমে প্রথমবার গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন মিথিলা। তিনি বলেন, এমন কিছু করতে চাই যে চরিত্রে আমাকে কখনও কেউ ভাববে না। কাজলরেখায় আমি ভিলেন চরিত্র করছি। প্রধান ভিলেন চরিত্রটি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, যদিও আমার চেহারায় একটা অবলা ব্যাপার আছে।

কাজল রেখায় ‘কঙ্কণ দাসী’র চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মিথিলা। তিনি বলেন, চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি। এটি প্রাচীন ময়মনসিংহ গীতিকার একটি রূপকথা। পুরোটাই আমাদের প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত। গল্পটা ছোটবেলা থেকে জানি। যখন গল্প শুনি এটা থেকে সিনেমা হচ্ছে তখন নিজের মধ্যে কৌতূহল জন্মায়।

‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে এসেছেন তিনি। প্রথম সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা ‘মনপুরা’ দেখেছিলাম। তখন থেকে পরিচালক সেলিম ভাইয়ের প্রেমে পড়েছি। তার মাধ্যমে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। একটু ভয় পেলেও মনে হচ্ছে আমার স্বপ্নটা দ্রুত সত্যি হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামআবুল কালাম আজাদইরেশ যাকেরকাজল রেখাগিয়াস উদ্দিন সেলিমনেত্রকোনামন্দিরা চক্রবর্তীমিথিলালিড বিনোদনশরিফুল রাজশুটিংসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তুাব গৃহীত

পরবর্তী

প্রথম বাংলাদেশি হিসেবে ‘সানড্যান্স’-এ নুহাশ হুমায়ূন

পরবর্তী
নুহাশ হুমায়ূন সানড্যান্সে প্রথম বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে 'সানড্যান্স'-এ নুহাশ হুমায়ূন

৯ সন্তানের করা রিটে করিম উদ্দিন ভরসাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ স্থগিত

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT