চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনার লক্ষ্যে সহজ জয়ে শুরু সৌম্য-শান্তদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট শক্তিতে বাংলাদেশে ও মালদ্বীপের পার্থক্যটা যে বেশ চওড়া সেটা বুঝিয়ে দিলেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা। সাউথ এশিয়ান গেমসের টি-টুয়েন্টি ফরম্যাটে দ্বীপ দেশটিকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সোনার পদকের লক্ষ্য নিয়ে নেপাল যাওয়া টাইগাররা প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ১০৯ রানে।

বাংলাদেশের পরের ম্যাচ ৬ ডিসেম্বর, প্রতিপক্ষ ভুটান।

সৌম্য, নাঈম ও শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় মালদ্বীপ।

পৌনে দুইশ রানের টার্গেটে শুরুটা যেভাবে হওয়া দরকার, মোটেও তেমন হয়নি মালদ্বীপের। তবুও তাদের দুই ওপেনারই শেষ পর্যন্ত দলের সফল ব্যাটসম্যান। দুজনে ছাড়া মালদ্বীপের আর কোনো ব্যাটসম্যানই দুইয়ের ঘর ধরতে পারেননি।

ব্যক্তিগত ১০ রান করে প্রথমে আউট হন আহমদ হাসান। অপর ওপেনার আলি ইভান করেন ১২। বাকিরা আউট হয়েছেন মোবাইল ফোনের ডিজিট ধরে (৫, ৪, ৯, ৪, ২, ০, ৭, ৪)। অর্থাৎ, মালদ্বীপের ৯ ব্যাটসম্যান আউট হন দশের ঘরে পৌঁছার আগেই। শেষপর্যন্ত চার বল বাকি থাকতে তারা অলআউট হয় ৬৫ রানে।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৪ ওভারে ১৯ রান খরচায় নেন ৫ উইকেট। চার ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন আফিফ। আর ২ উইকেট নিতে ১৭ রান খরচ করেন মিনহাজুল আবেদিন আফ্রিদি।

Reneta

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম উইকেট যায় ৫৯ রানের মাথায়। ওপেনিং করেন নাঈম শেখ ও সৌম্য সরকার। ৭.২ ওভার পর্যন্ত টিকে ছিলেন দুজনে। মালদ্বীপের মোহাম্মদ মাহফুজের থ্রো-তে রানআউট হন নাঈম। ফেরার আগে ৪ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩৮ রান করে যান।

নাঈমের ফিরলে দলকে টানেন সৌম্য। ১৩.৩ ওভারে সময় তিনি যখন আউট হন, নামের পাশে ৩৩ বলে ৪ চার ও দুই ছক্কায় ৪৬, দলের রান তখন ১১২।

ব্যাটে নেমে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আফিফ হোসেন। কিন্তু ৯ বলে সমান একটি করে চার ও ছক্কায় ১৬ রানের বেশি করতে পারেননি। পরে ইয়াসির আলিকে সঙ্গী করে দলের রান ১৭৪ পর্যন্ত নিয়ে যান শান্ত। এক চার ও তিন ছক্কায় ৩৮ বলে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি।

ছেলেদের মতো এসএ গেমসে ভালো শুরু করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২৩ দলও। দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে তারা। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর বুধবার নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছেন সালমা-জাহানারারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT