চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনারগাঁয় মডেল মসজিদ নির্মাণে প্রতিবন্ধকতা, ইউএনও’কে শোকজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের বরাদ্দ দেয়া জায়গায় প্রধানমন্ত্রী ঘোষিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় ইসলামিক ফাউন্ডেশন।

কিন্তু উপজেলা প্রশাসনের বরাদ্দ দেয়া জায়গাটি নিজেদের বলে দাবি করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত ৭ আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করে জনৈক শফিকুল ইসলাম।

নিজেকে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউ.সি.সি.এ.লিঃ) এর সভাপতি পরিচয় দিয়ে তিনি অভিযোগ করেন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বরাদ্দকৃত জমিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার বেআইনীভাবে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারকে আগামী ১২ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আদালত।

তবে বিষয়টিকে একটি ভালো কাজে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

Reneta

তিনি বলেন: এই জমি উপজেলা প্রশাসনের। উপজেলা বিআরডিবিকে ব্যবহারের জন্য দিয়েছিল। পরে অধিগ্রহণও করা হয়েছে। কিন্তু ব্যবহারের সুযোগ নিয়ে বিআরডিবির সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনো জায়গার মালিকানা দাবি করে বসে আছে। এটাতো হতে পারে না। আদালত আমাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের বক্তব্য রেডি হচ্ছে। আমরা জবাব দেব।

তিনি বলেন: এটি হলো একটি ভালো কাজে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা। পুরাতন একতলা মসজিদের জায়গায় পাঁচতলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্প।

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ’ করা হবে। যেখানে বিপুল সংখ্যক নারী ও পুরুষদের নামাজ আদায়ের সুবিধা, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা পর্যায়ের অফিস, লাইব্রেরি, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, পবিত্র কোরআন পঠন ও হেফজ বিভাগ, কনফারেন্স হল, প্রশিক্ষণকেন্দ্র, শিশুশিক্ষা, নারী ও পুরুষদের জন্য পৃথক অজুর ব্যবস্থা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রী ও ইমাম প্রশিক্ষণসহ নানাবিধ সুযোগ-সুবিধা থাকবে।

গতবছর ৫ এপ্রিল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের ৯টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এমন প্রেক্ষাপটে মসজিদ নির্মাণের কাজ বাধাগ্রস্ত করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোনারগাঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT