এযাবৎ কালে বলিউডের সবচেয় আকর্ষণীয় ও আলোচিত ঘটনা সন্দেহাতীতভাবে বলা যায় অভিনেত্রী সোনম কাপুরের বিয়েকে! কেনো তার বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়তে দেখা গেছে গোটা বলিউডে!
মঙ্গলবার ছিলো সোনমের বিয়ে। লগ্ন অনুযায়ি এদিন দুপুরে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছাড়া বাঁধেন তিনি। আর এদিন রাতেই মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। যেখানে উপস্থিত তারকা অতিথিদের মাতিয়ে রাখেন বলিউড কিং শাহরুখ খান ও সালমান খান!
তারকাদের পদচারণায় এদিন ঝলছে উঠেছিলো লীলা হোটেল। একসঙ্গে বলিউডের এতো বিখ্যাত বিখ্যাত তারকার জমায়েত খুব একটা দেখেনি লীলা! সোনমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সন্ধ্যার পর থেকেই সব তারকা এসে জমায়েত হলে হাসি তামাশায় মাতিয়ে রাখেন সালমান খান। পরে শাহরুখ খানকে সঙ্গে নিয়ে গানের তালে মঞ্চ মাতান দুই খান।
শুধু কি দুই খানই! না, বরং অনিল কাপুর, সোনম কাপুর, আনন্দ আহুজাসহ উপস্থিত সব তারকাদের নিয়ে নাচে গানে মাতিয়ে রাখেন সালমান ও শাহরুখ। অনুষ্ঠানে এই দুই তারকার দুষ্টুমি ছিলো দেখার মতো!
ভিডিওতে দেখে নিতে পারেন:








