চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে দুই নক্ষত্রের জন্মদিন

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১১:৪১ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ৮৩তম জন্মদিন আজ ২৭ ডিসেম্বর। একইদিন কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা সাহিত্যের গুণী এই দুই মানুষের জন্মদিন।

সাহিত্যের প্রতিটি শাখায় মেধার স্বাক্ষর রেখে গেছেন সৈয়দ শামসুল হক। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আট ভাই বোনের মধ্যে সৈয়দ হক ছিলেন সবার বড়। কুড়িগ্রামে স্কুল জীবন, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে উচ্চ শিক্ষা।

বাংলা সাহিত্যে ছয় দশক ধরে গল্প, উপন্যাস, কবিতা, গান, নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্যসহ সব ক্ষেত্রে বিচরণ করেছেন বহুমাত্রিক এই লেখক। জীবনের প্রায় শেষদিন পর্যন্ত তিনি লিখে গেছেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর গুণী এ লেখক মৃত্যুবরণ করেন। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় সম্মানিত সৈয়দ হক।

বাংলা সাহিত্যে আরেক উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুন। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বিক্রমপুরে জন্ম তার। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন অনেকদিন। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ তার। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। এছাড়া ‘মধুমতি’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ প্রশংসিত সব মহলে।

একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন। তার স্বামী প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ছিলেন তিনি।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাবেয়া খাতুনসৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বল্লমের আঘাতে যুবক নিহত

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৭২ দিনে হামে ৪১ শিশুর মৃত্যু: আইসিইউ সংকটে বাড়ছে উদ্বেগ

মে ২৭, ২০২৬

রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

মে ২৭, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ছে কাকরোল চাষ

মে ২৭, ২০২৬

ঈদে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT