চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ পেলেন সোলায়মান ও লাকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সম্মাননা–প্রাপ্তরা

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সম্মাননা–প্রাপ্তরা

এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ পেয়েছেন এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্য সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে স্মরণ করে তিনি বলেন, ‘সংস্কৃতিমনা এই মানুষটি ইতিহাসকে গভীরভাবে ভালোবাসতেন; ভালোবাসতেন এই দেশ ও সংস্কৃতিকে। দেশকে ভালোবেসেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।’

এস এম সোলায়মানের পক্ষে স্মারক সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী রোকেয়া রফিক বেবী। তিনি বলেন, ‘পদাতিক নাট্য সংসদ আমার নাট্যচর্চার আতুঁর ঘর। আজ দলটি নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা এস এম সোলায়মানকে সম্মাননা দিল। তাঁর পক্ষে এটি গ্রহণ করতে পেরে আমি গর্বিত।’

Banglabid

লাকী ইনাম বলেন, ‘প্রয়াত গুণী নাট্যজন এস এম সোলায়মানের সঙ্গে এ সম্মাননা পেয়ে আমি গর্বিত ও ধন্য। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব ছিল। তাকে অকালে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি। তিনি থাকলে আমাদের নাট্যাঙ্গন আরও অনেক কিছু পেত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব আইটিআই-এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যজন মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন। সম্মাননার আনুষ্ঠানিকতা শেষে নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ভারতের নাট্যদল কার্টেন কলের নাটক ‘অন্তবিহীন’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন পিয়ালী চট্টোপাধ্যায়। নির্দেশনা দিয়েছেন তীর্থংকর চট্টোপাধ্যায়। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের নাটক ‘ভানু সুন্দরী’। নাট্যশালার আঙিনায় পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করে পথনাটক ‘তাহাদের কথা’ এবং দলের শিল্পীরা পরিবেশন করেন গান।

আজ শনিবার উৎসবের চতুর্থ দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘কালরাত্রি’। আর জাতীয় নাট্যশালার আঙিনায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।

Reneta

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলের পূজা এখন সিনেমার নায়িকা

পরবর্তী

সাকিবকে ছাড়াই উড়ন্ত জয় কলকাতার

পরবর্তী

সাকিবকে ছাড়াই উড়ন্ত জয় কলকাতার

সিরিয়ায় হামলা: বেড়েছে তেল ও স্বর্ণের দাম, মিশ্রভাব ডলারে

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT