চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে সই আনতে ব্যাংককে তার ভাই-বোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
সৈয়দ আশরাফ-মনোনয়ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্রে তার সই আনতে সোমবার সকালে ব্যাংকক গেছেন তার ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

রওনা হওয়ার আগে চ্যানেল আইয়ের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিশোরগঞ্জসহ দেশবাসীর দোয়া চেয়েছে সৈয়দ আশরাফের পরিবার।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। ছাত্রজীবনে ছাত্রলীগকে নেতৃত্ব দেয়া সৈয়দ আশরাফ ’৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এক এগারোর সংকটে শক্ত হাতে দলের হাল ধরেন তিনি। এরপর দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পর পর দু’বার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে স্থানীয় সরকার ও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

গত বছরের অক্টোবরে স্ত্রীর মৃত্যুর পর নিজেও অসুস্থ হয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ আশরাফ। মার্চে দেশে ফেরার পর জুনে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপালে ভর্তি করা হয়। সেই থেকে বামরুনগ্রাদের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রধানমন্ত্রীর নির্দেশে সৈয়দ আশরাফের পক্ষে তার ভাই-বোনেরা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার কিশোরগঞ্জ-১, সদর-হোসেনপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান সৈয়দ আশরাফুল ইসলাম।

Reneta

আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার জন্য মনোনয়নপত্রে সই আনতে সকালে সৈয়দ আশরাফের ২১ বেইলি রোডের সরকারি বাসা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তার ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সেসময় ভাইয়ের নির্বাচনে অংশ নেয়া নিয়ে কথা বলেন তারা।

ব্যাংককের হাসপাতালে সৈয়দ আশরাফ কেমন আছেন সেটাও জানায় সৈয়দ আশরাফের পরিবার।

মঙ্গলবার ব্যাংকক থেকে ফিরে বুধবার দলীয় নেতা-কর্মীদেরসহ সৈয়দ আশরাফের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে কিশোরগঞ্জ যাবে তার পরিবার।

চকোর মালিথার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনসেমি লিডসৈয়দ আশরাফসৈয়দ আশরাফ গুরুতর অসুস্থসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT