চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সে হারালো কোথায় কোন দূর অজানায়’

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:৩১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
বিনোদন
A A

আর একদিন পরেই স্বাধীনতা দিবস। পাড়ায়-মহল্লায় বাজবে স্বাধীনতার গান, দেশাত্মবোধক গান, জাগরণমূলক গান। অনেক গানের মধ্যে বাজবে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া গানগুলোও। যে গানগুলো স্বাধীনতা যুদ্ধের সময় বাংলার মানুষকে অনুপ্রাণিত করেছে, উৎসাহ যুগিয়েছে। অথচ এবার থাকবেন না ‘জয় বাংলা, বাংলার জয়’-এর কিংবদন্তি এই শিল্পী!

‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘আমায় যদি প্রশ্ন করে’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘ ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানগুলো ছাড়া যে কোনো দিবস অপূর্ণ রয়ে যায়।

আবার ‘সাগরের তীর থেকে’, ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো’ এমন আরও অনেক গান ছাড়া ভালোবাসা পানসে লাগে।

বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতউল্লাহর গাওয়া চারটি গান স্থান পেয়েছে। গানগুলো খান আতাউর রহমানের কথা ও সুরে ‘এক নদী রক্ত পেরিয়ে’, গাজী মাজহারুল আনোয়ারের কথা ও আনোয়ার পারভেজের সুরে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ আর ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’।

শাহনাজ রহমতউল্লাহ তার ক্যারিয়ার শেষ করার ঘোষণা দেন পেশাগত জীবনের ৫০তম বছরে। এই দীর্ঘ ক্যারিয়ারের প্রায় সব গানই হিট।

তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘আমি সাত সাগরের ওপার হতে’, ‘কে যেন সোনার কাঠি ছোঁয়ায় প্রাণে’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘তুমি কি সেই তুমি’, ‘পারি না ভুলে যেতে’, ‘আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি’, ‘স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘যেভাবে বাঁচি বেঁচে তো আছি’, ‘শোনেন শোনেন জাহাঁপনা’, ‘আমি যে কেবল বলে তুমি’, ‘একটু সময় দিলে না হয়’, ‘আবার কখন কবে দেখা হবে’, ‘তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে’, ‘এই জীবনের মঞ্চে মোরা’, ‘বারোটি বছর পরে’, ‘আরও কিছু দাও না দুঃখ আমায়’, ‘যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়’, ‘ও যার চোখ নাই’, ‘ঘুম ঘুম ঘুম চোখে’, ‘আমি তো আমার গল্প বলেছি’, ‘খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছ’, ‘আষাঢ় শ্রাবণ এলে নেই তো সংশয়’, ‘একটি কুসুম তুলে নিয়েছি’, ‘আমায় তুমি ডাক দিলে কে’, ‘ওই আকাশ ঘিরে সন্ধ্যা নামে’, ‘আমি ওই মনে মন দিয়েছি যখন’, ‘আমার সাজানো বাগানের আঙিনায়’, ‘দিগন্ত-জোড়া মাঠ’, ‘তোমার আলোর বৃন্তে’।

Reneta

৬৭ বছর বয়সে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় মারা যান শাহনাজ রহমতউল্লাহ। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাদ যোহর বারিধারা মসজিদে জানাজা শেষে শাহনাজ রহমতউল্লাহকে দাফন করা হয় বনানী আর্মি গোরস্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাহনাজ রহমতউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT