চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রেটিদের বিচ্ছেদের কারণ সংসারে শ্রদ্ধা-ভালোবাসার ঘাটতি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৯:২১ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৬
বিনোদন, সাক্ষাতকার
A A

সম্প্রতি গানের ও অভিনয়ের কারণে দীর্ঘ সংসার জীবনের ইতি টেনেছেন দুই তারকা। বিচ্ছেদের পর তারা জানিয়েছেন, পেশাগত জীবনে স্বামীদের অতিরিক্ত হস্তক্ষেপ, স্বাভাবিকভাবে কাজ করতে না দেয়া আর অকারণ সন্দেহ করাতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। যদিও সংসার সামলেই নিজেদের ক্যারিয়ার নিয়ে থাকতে চেয়েছিলেন, সেই সুযোগ না পাওয়াতেই স্বামীর ঘর ছেড়ে চলে আসার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অতীতেও দেশের অনেক সেলিব্রেটি তারকাদের সংসারও এভাবেই ভেঙ্গে গেছে। সংসার এবং ক্যারিয়ার সমান তালে না চলার কারণ জানতে চ্যানেল আই অনলাইন কথা বলেছে অভিনয় জগতের দুজন সেলিব্রেটি আর একজন মনোবিদের সঙ্গে। তারা বলছেন, সংসার জীবনে স্বামী-স্ত্রীর একে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ঘাটতিই মূলত এর প্রধান কারণ।

লায়লা হাসান: ক্যারিয়ারের জন্য পরিবার থেকে বের হয়ে আসার কারণ হলো সহজে কোনো কিছু মেনে না নেওয়া, ধৈর্য কম থাকা,  কাজের প্রতি সৎ না থাকা। তবে যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো একটি সংসারকে টিকিয়ে রাখার জন্য দু’জনের সমঝোতা। পরস্পরের মধ্যে যদি সমঝোতা না থাকে তাহলে কোনো সম্পর্ক বেশিদিন টিকে থাকে না। আর বর্তমান প্রজন্মের মধ্যেই এটিই সবচেয়ে অভাব। সংসার জীবনে ঢোকার পর প্রত্যেক সেলিব্রেটিকে  সংসারকে গ্রহণ করতে হবে তাহলে সংসারও তাকে গ্রহণ করবে।

স্বামী হাসান ইমামের সঙ্গে লায়লা হাসান
স্বামী হাসান ইমামের সঙ্গে লায়লা হাসান

স্বামী ও সন্তানদের নিয়ে মঞ্চ, অভিনয়, নৃত্য নিয়ে তিন প্রজন্ম ধরে মিডিয়া অঙ্গণ দাঁপিয়ে বেড়াচ্ছেন লায়লা হাসান। তিনি বলেন, বিয়ের পর পরিবার থেকে সাপোর্ট না পেলে মিডিয়াতে কাজ করা যায় না। আমার যখন বিয়ে হয় হাসান সবসময় অামাকে সাপোর্ট দিতেন ও আমার কাজকে সম্মান করতেন। যারা মিডিয়া অঙ্গণের কাউকে বিয়ে করবেন তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং পরিবারের কাছে তাকে কখনো হেয় করা যাবে না। কারণ তাকে হেয় করলে পরিবার তার গুরুত্ব কখনোই বুঝতে পারবে না। এছাড়া বিয়ের টিকিয়ে রাখার জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা অবশ্যই থাকতে হবে।

হৃদি হক: যারা ছোট পর্দা ও বড় পর্দায় কাজ করেন তাদের ক্যারিয়ার ও পরিবার নিয়ে হিমশিম খেতে হয়।  সেক্ষেত্রে মিডিয়া অঙ্গণের প্রত্যেক মানুষকে সংসার জীবনে  ধৈর্য ও সহনশীল হতে হবে। পরিবারের সঙ্গে নিজের ক্যারিয়ারে ভুল বোঝাবুঝির অবসান করাতে হবে।

স্বামী লিটু অানামের সঙ্গে অভিনয়ে হৃদি হক
স্বামী লিটু অানামের সঙ্গে অভিনয়ে হৃদি হক

তাদের প্রপারটা বোঝাতে হবে। পাশাপাশি ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। যেটা বর্তমান প্রজন্মের মধ্যে দেখা যায় না। তারা নিজেরাও বোঝে না, তাদের কোন কাজটি করা উচিত কোনটি উচিত না। সেকারণে বিচ্ছেদের মতো ঘটনা বেশি ঘটেছে। এ কারণে কাজের প্রতি সৎ থেকে পরিবারের সবাইকে ভালোবেসে করাটা সবচেয়ে ভালো।  না হলে জীবনে ঝড় আসবেই।

Reneta

কামাল উদ্দিন আহমেদ চৌধুরী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এ সহযোগী অধ্যাপকের মতে, প্রথমে আমাদের জানতে হবে বিচ্ছেদটি কোন পক্ষ থেকে হচ্ছে যদি নারীর ক্ষেত্রে হয় তাহলে সমাজের কাছে নেগিটিভ আর পুরুষের ক্ষেত্রে তা পজেটিভ।

একজন নারী যখন তার কাছের মানুষের দিক থেকে প্রাপ্ত সম্মানটুকু না পায় এবং তার চলাফেরার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তার সব কাজে বাধা দেয়া হয়; তখনই নারীরা সংসার থেকে বের হয়ে আসেন। কিন্তু সংসার জীবন থেকে বের হয়ে আসা পরও সমাজ থেকে তারা যোগ্য মূলায়ন পান না। kamal

তিনি জানান, পুরুষশাসিত সমাজে নারীরা সংসার সামলে নিজের ক্যারিয়ার গড়তে চাইলেও পারিবারিকভাবে তাদেরকে চাপ দেয়া হয়, নির্যাতনের মতো পথও বেছে নেন অনেকে। আর সেকারণে মূল্যবোধ অনেকটা কমে যায় সম্পর্কের মধ্যে। তাই অহরহই হয় সংসার বিচ্ছেদ।

অবশ্য এমন বিচ্ছেদ থেকে বাঁচায় মুক্তির উপায় সম্পর্কে এ মনোবিদ বললেন, সবার প্রতি সবার মূল্যবোধ বাড়াতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। এরপরও যদি পরিবারের কোনো ঝামেলা হয়, তাহলে পরিবারের সবার সঙ্গে কথা বলে সম্পর্ক সহজ করতে হবে। এছাড়াও কোনো মনোবিদদের পরামর্শ নিয়ে সমাধান নেওয়া যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সারিকাসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিউবার জাতীয় বীরের পাশে সমাহিত হলেন বিপ্লবী কাস্ত্রো

পরবর্তী

স্ত্রীর ‘অনুরোধে’ পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

পরবর্তী

স্ত্রীর ‘অনুরোধে’ পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

গণভোটে হেরে ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT