সাহিত্য চর্চা বাড়ছে, তবে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে ভালো অনুবাদকের প্রয়োজন বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
একুশে পদকে ভূষিত এবং স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত এ সাহিত্যিক বলেছেন, বাংলার পাশাপাশি ইংরেজিতে সাহিত্য চর্চাও বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো মর্যাদার সাথে প্রতিষ্ঠা করবে।
লেখালেখি শুরুর পর আর থামেননি সেলিনা হোসেন। এরপর ছোটগল্প, উপন্যাস প্রবন্ধ, অনুবাদ মিলিয়ে ১শ’র বেশি প্রকাশনা। বরেণ্য এ কথাসাহিত্যিকের অনবদ্য সৃষ্টি- ভূমি ও কুসুম, পূর্ণ ছবির মগ্নতা, নিরন্তর ঘণ্টাধ্বনি, হাঙ্গর নদী গ্রেনেড, যাপিত জীবন, কাঁটাতারে প্রজাপতি, কাঠ কয়লার ছবি ইত্যাদি। এবারের বইমেলায় এসেছে তার উপন্যাস ‘৭ই মার্চের বিকেল’।
তরুণরা শিল্প-সাহিত্যে সমাজমনস্কতার যে চর্চা করছেন, তার প্রশংসা করে সেলিনা হোসেন।
অনুবাদ এবং ইংরেজি সাহিত্য চর্চায় তরুণরা মনোযোগী হলে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা পাবে বলে মনে করেন সেলিনা হোসেন।








