চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি তুলে নায়িকা হওয়ার সুযোগ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

যেসব মেয়েরা নাটক কিংবা সিনেমায় অভিনয় করতে আগ্রহী তাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ একটি সেলফি কনটেস্ট! কারণ সেলফি তুলে নির্বাচিত হলেই মিলবে নায়িকা হওয়ার সুযোগ!

দারুণ এই প্ল্যার্টফল করে দিচ্ছে ‘আলতা বান ‘ সিনেমার নির্মাতা অরুণ চৌধুরী। তিনি জানান, আলতা বানু ছবির অফিসিয়াল পেইজের কমেন্ট বক্সে আপন দুই বোন বা প্রাণের বান্ধবী একই ফ্রেমে সেলফি তুলে কমেন্টে পোস্ট করলেই সেখান থেকে নির্বাচিত একজন আমার পরবর্তী কাজে অংশ গ্রহণের সুযোগ পাবে।

হ্যাঁ। সত্যি সত্যিই নির্বাচিত ১০ ‘সেলফিবাজ’ প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরীর পরবর্তী নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এছাড়া আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেয়া হবে। শুধু তাই নয়, নির্বাচিত ১০ সেলফি বিজয়ীরা পাবেন ‘আলতা বানু’র অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে একসঙ্গে ১ম শো দেখার টিকিট। এই প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়েছে, চলবে আগামী ১৭ এপ্রিল রাত ১১.৫৯ টায়।

প্রতিযোগিতায় অংশ নিতে আরো কিছু নিয়মাবলী:
* সহোদর বোন নয়, কিন্তু আত্মার সম্পর্কে বোন হলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
* ছবিতে লাইক ও সম্মানিত বিচারকদের ভোটের ভিত্তিতে সেরা সেলফি সিস্টারস নির্বাচন করা হবে।
* পোস্টটি অবশ্যই শেয়ার করতে হবে।
* শেয়ারকৃত পোস্টটি ফেসবুকে টাইমলাইনে পাবলিক করে রাখতে হবে।
* এই বিষয়ে কর্তৃপক্ষ সকল সিদ্ধান্তের অধিকার সংরক্ষণ করে।

আরো জানতে ক্লিক করুন এখানে:

কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে নেওয়া চলচ্চিত্র ‘আলতা বানু’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবির প্রযোজক অরুণ চৌধুরী। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা জাকিয়া বারি মম। আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, ফারজানা রিক্তা আর আহসানুল হক মিনু।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে পথ চলেছে এ ছবির গল্প। আর মিলন আছেন গ্রামীণ যুবকের চরিত্রে। পাত্রীকে নিয়ে কিছু গ্রামীণ কুসংস্কার ছড়িয়ে পড়লে হঠাৎ হলুদের দিনই ভেঙে যায় সেই বিয়ে। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর কষ্ট পান মিলন। এরপরই ঘটতে থাকে নানা নাটকীয়তা।

ট্যাগ: অরুণ চৌধুরীআলতা বানুনায়িকালিড বিনোদনসেলফি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দ্বিতীয় সপ্তাহেও স্টার সিনেপ্লেক্সে চলবে ‘কালের পুতুল’

পরবর্তী

উড়ছে ওই ইমপ্রেস টেলিফিল্মের বিজয় কেতন

পরবর্তী

উড়ছে ওই ইমপ্রেস টেলিফিল্মের বিজয় কেতন

সফল এক নারী উদ্যোক্তার গল্প

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT