চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি তুলতে আসা ভক্তের উপর চটলেন সালমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A
সালমানের সঙ্গে সেলফি তুলতে আসা ভক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমনিতে বড় মনের মানুষ সালমান খান। কিন্তু রেগে গেলে ভাইজানের মেজাজ সহ্য করা কঠিন। এর আগে অনুমতি না নিয়ে সেলফি তুলতে আসা ভক্তের মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন সালমান খান! এবার সেলফি শিকারি অনুরাগীর উপর চটলেন তিনি।

ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভাইরাল সালমান খান ও তার এক অনুরাগীর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, প্রিয় তারকাকে কাছে পেয়ে সেলফি তুলতে উদগ্রীব এক ভক্ত ফোন নিয়ে এদিক-সেদিক করছেন।

সালমান প্রথমেই সেই ভক্তকে জানান, ‘ওরা (পাপারাজ্জিরা) ছবি তুলছে’। কিন্তু সেদিকে হুঁশ নেই ভক্তের। সে মজে রয়েছে নিজের মুঠোফোনে প্রিয় তারকার সাথে সেলফি তুলতে। পাপারাজ্জিও তাকে বলতে থাকেন, ‘আমরা ছবি তুলছি আপনার’। কিন্তু মোবাইল ফোন কিছুতেই সালমানের মুখের সামনে থেকে সরান না তিনি। সঠিক অ্যাঙ্গেল খুঁজতে ফোন এদিক থেকে ওদিক করতে থাকে। এরপরই সালমান বলে উঠেন, ‘নাচ বন্ধ করেন’।

Banglabid

ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বাক্সে একজন লিখেছেন, ‘যাক বাবা, এবার অন্তত ফোনটা ছিনিয়ে নেয়নি’। কেউ আবার লিখেছেন, ‘সালমানের এতো কিসের দেমাগ জানি না’।

এর আগে গত বছরের শুরুতে গোয়া এয়ারপোর্টে এক অনুরাগীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিলেন সালমান। মূলত অনুমতি না নিয়ে সেলফি তুলতে আসায় এমনটা করেছিলেন এই অভিনেতা।

সালমানের আসন্ন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এর প্রমোশন্যাল ইভেন্টে হাজির ছিলেন অভিনেতা, সেখানেই ঘটে এই সেলফিকাণ্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন মামলায় সাংবাদিক কাজলের বিচার শুরু

পরবর্তী

বাড়তে পারে রাতের তাপমাত্রা

পরবর্তী
আবহাওয়া নির্দেশক চিহ্ন ও একটি ভবন, আকাশে মেঘের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তে পারে রাতের তাপমাত্রা

নির্মাণাধীন ভবনের পাশে দাঁড়িয়ে থাকা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর পেলো ‘লাল মোরগের ঝুঁটি’, ডিসেম্বরে মুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT