চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা’ হয়েও স্টোকসের মতো মর্যাদা পান না হোল্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজে ১৮ মাস ধরে টেস্টের সেরা অলরাউন্ডার, কিন্তু তিনি যে সেরা তা বলতে গেলে অধিকাংশরই অজানা! অথচ যিনি ঠিক তার পরে, দুইয়ে, সেই বেন স্টোকসকে ঘিরে বিশ্বের মাতামাতি যে মনে কষ্ট দেয় সেটা আর গোপন রাখতে পারেননি জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিজ মুখেই বলেছেন, সেরার মর্যাদাটুকু তাকে একেবারেই দেয়া হয় না!

সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ১১৭ দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দর্শকশূন্যভাবে হলেও কৃত্রিম আবহ তৈরি করে দর্শকহীনতার কথা ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হবে। অন্যদিকে খেলোয়াড়রাও চেষ্টা করছেন নিজেদের নিজেরাই তাতিয়ে দেয়ার। তার প্রথমটা শুরু হল হোল্ডারের হাত ধরে।

হোল্ডার অবশ্য প্রতিপক্ষকে কোনো খোঁচা দেননি। শুধু আক্ষেপ করেছেন নিজেকে নিয়ে, ‘ব্যক্তিগতভাবে নিজের কিংবা আইসিসির অর্জন নিয়ে কথা বলতে পছন্দ করি না। বেনকে নিয়ে সবসময় কথা বলা হয় এবং সে যোগ্য বলেই। কিন্তু আইসিসি র‍্যাঙ্কিং বলছে আমি বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার। কিন্তু যে মর্যাদা আমার পাওয়ার কথা তা কী পাচ্ছি? কে জানে!’

‘সত্যি বলতে এ নিয়ে মন খারাপ করি না। সাংবাদিকরা আছেন, তারা এ নিয়ে লিখবেন। এখানে এসেছি খেলতে। যখন মাঠে স্টোকসের মতো প্রতিপক্ষ থাকে, ক্রিকেটজুড়ে তখন লড়াইটা দারুণ জমে।’

পরিসংখ্যানও বলছে স্টোকসকে পেলে জ্বলে ওঠেন হোল্ডার। শেষবার যখন দুজনে মুখোমুখি হয়েছিলেন, জয়ের হাসি হেসেছিলেন হোল্ডারই। ক্যারিবীয় অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে ব্রিজটাউন টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১এ উইজডেন ট্রফি ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৩৭.২০ গড়ে রান ও ২২.৮০ গড়ে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন হোল্ডার।

এবারতো স্টোকস নিজে হোল্ডারের সরাসরি প্রতিপক্ষও। নিয়মিত অধিনায়ক জো রুট সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকায় প্রথম টেস্টে খেলতে পারছেন না। দল সামলাবেন সহ-অধিনায়ক স্টোকস। ইংল্যান্ডের দায়িত্ব যোগ্য নেতার হাতেই পড়েছে বলে মত হোল্ডারের।

Reneta

‘সিরিজ শেষে আমি স্টোকসকে পরামর্শ দেব। ইংল্যান্ড যোগ্য লোকের হাতেই পড়েছে। একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং আমি নিশ্চিত ড্রেসিংরুমের সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনবে। সে অভিজ্ঞ। এক ম্যাচের জন্য অধিনায়ক হলেও তাকে শুভ কামনা জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্টোকসহোল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT