চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা বাজেট’ বনাম অলীক প্রত্যাশার চাপ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
সম্পাদকীয়
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট এবং চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট। অন্যদিকে ২০০৮ সালে নির্বাচিত হবার পর এ পর্যন্ত এটা হবে আওয়ামী লীগ সরকারের নবম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে মুহিত এই পর্যন্ত ১০ বার জাতীয় বাজেট দিয়েছেন, একটানা দিয়েছেন আটবার। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রী বলছেন, আগামী বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপিত হচ্ছে, সেটাই হতে যাচ্ছে তার ‘সেরা বাজেট’। টাকার অঙ্কে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সন্দেহ নেই। গত ৮/৯ বছরে প্রতিবছরই বাজেটের আকার লাফিয়ে লাফিয়ে বড় হয়েছেে। বড় আকারের বাজেট থাকলেও তা বাস্তবায়নে প্রতিবছরই বেশ বড় পার্থক্য ও ঘাটতি দেখা যায়। বিষয়টি মাথায় রাখা দরকার বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা ও জাতীয় উন্নয়নে ট্যাক্স-ভ্যাট এবং নানা সাহায্য-সহায়তা মাথায় রেখে যে বাজেট, তাতে যেন চাপে না পড়ে দেশের জনগণ। এ বছর হাওরে আগাম বন্যায় স্মরণকালের ক্ষয়ক্ষতি ও সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপকূল এলাকা ক্ষতিগ্রস্ত। সেইসব দিক মাথায় রেখে ওইসব এলাকার মানুষদের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা বাজেটে বিশেষ সংস্থান থাকলে ভাল হয়। শিক্ষা, সামাজিক নিরাপত্তা, জ্বালানী, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্নখাতকে অগ্রাধিকার দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন অব্যাহত রাখতে অর্থমন্ত্রীসহ পরিকল্পনা কাজে নিয়োজিতরা বিশেষ নজর দেবেন বলে আমরা আশা করি। ৯ বছরের অভিজ্ঞ সরকারের হাত ধরে প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয়ে একটি সুষ্ঠু বাজেট সংসদে উত্থাপিত হবে বলে আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT