বিনোদন

সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার উঠলো ড্যানিয়েল কালুইয়ার হাতে

বাংলাদেশের সংবাদে মনোযোগী একজন পুরুষ, পত্রিকা বা ডেক্সটপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ গভীর মনোযোগে বসে আছেন, সম্ভবত সংবাদ বা রিপোর্ট পড়ছেন, পেছনে অন্য ব্যক্তিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৩ তম অস্কার আসরে সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি), পল রাসি (সাউন্ড অব মেটাল), লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।

বিষয়:৯৩ তম অস্কার অস্কার ২০২১ ড্যানিয়েল কালুইয়া সেরা পার্শ্ব অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…