অনলাইন বুকশপ ‘বাংলাবই’ ও ‘চ্যানেল আই অনলাইন’ মিলে বছরব্যাপী আয়োজন করছে “বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” পাক্ষিক প্রতিযোগিতা। শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত বইয়ের রিভিউ লিখে প্রতি মাসে দুইজন পাচ্ছেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার নিজের পছন্দের বই।
গত এপ্রিল মাসে মো. আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জিতেছেন এই পুরস্কার।
মে মাসের প্রথম পক্ষের লোখা দেওয়া যাবে ১৫ মে, মঙ্গলবার পর্যন্ত। রিভিউ মেইল করতে হবে [email protected] ঠিকানায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
২০১৮ সালে প্রকাশিত যে কোনো বইয়ের উপর ৩০০ থেকে ৫০০ শব্দে রিভিউ লিখতে হবে।
রিভিউ লেখকের পুরো নাম, ছবি, মোবাইল নম্বর ও রিভিউকৃত বইয়ের প্রচ্ছদসহ রিভিউ পাঠাতে হবে [email protected] ঠিকানায় মেইল করে।
বিচারকমণ্ডলীর মাধ্যমে সেরা রিভিউ লেখা বাছাই করে লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে। বিজয়ীকে দেওয়া হবে একহাজার টাকার কুপন। যার মাধ্যমে পছন্দের যে কোনো বই কেনা যাবে বাংলাবই ডটকম থেকে।








