চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা দল’ গড়ায় বিসিবিকে কৃতিত্ব দিলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফ্র্যাঞ্চাইজি পায়নি ঢাকা। দলটা কেমন হয় সেটি নিয়েই ছিল প্রশ্ন। প্লেয়ার্স ড্রাফট শেষে দেখা গেল তাদের দলটাই সেরা!

আগের রাতে মাহমুদউল্লাহ রিয়াদকে ডিরেক্ট সাইনিং করায় ঢাকা। সোমবার ড্রাফট থেকে তারা প্রথমে ডেকে নেয় তামিম ইকবালকে। তাতে বাড়ে শক্তি। পঞ্চপাণ্ডবের আরেকজন মাশরাফী বিন মোর্ত্তজাকে নিতেই পেয়ে যায় সেরা দলের তকমা।

ভালো দল গড়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কৃতিত্ব দিলেন তামিম। জানালেন প্লেয়ার্স ড্রাফটের টেবিলে বসে পেয়েছেন পূর্ণ স্বাধীনতা।

‘আমি কিছু খেলোয়াড় সাজেস্ট করেছি, রিয়াদ ভাই কিছু সাজেস্ট করেছে, সুমন (হাবিবুল বাশার) ভাই সাজেস্ট করেছে, যেগুলোকে আমরা নিয়েছি।’

‘কিন্তু সবার শেষ কথা বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে এসে উনারা টেকওভার করেছে। আমাদের বলা হয়েছিল যাকে ইচ্ছে নিতে পারবো। সাধারণত এমন সময় হয় যে এত বাজেট, এরবেশি খরচ করা যাবে না- বিসিবি এই জায়গায় ব্রিলিয়ান্ট ছিল। সব বোর্ড পরিচালক বলেছে যাকে ইচ্ছে নাও।’

‘চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কিনা সেটা অত্যাবশ্যকীয় না। একটা খুব বেশি ভালো না টিমও ভালো করতে পারে। ডিফেন্ড করবে আমরা কীভাবে খেলি। এটার উপর নির্ভর করে। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতামিমবঙ্গবন্ধু বিপিএল-২০২২মাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT