চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা চারের পথে আরেকধাপ মাশরাফীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেকটা নিশ্চিতই বলা যায়, কাগজে-কলমের হিসাবটা যদিও থাকেই, তাছাড়া রানরেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে শেষঅবধি। যেটা সবচেয়ে ভালো অবস্থানে মাশরাফীদেরই। এর বাইরে খুলনা টাইগার্সকে ১২ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সেরা চার অনেকটা ধরেই ফেলেছে ঢাকা প্লাটুন।

শুক্রবারের জয়ে মাশরাফী-তামিমদের ঢাকা ৯ ম্যাচে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্টে সমান ম্যাচে রানরেটে পিছিয়ে দুইয়ে রাজশাহী রয়্যাল, তিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ১০ পয়েন্টে চারে অবস্থান খুলনার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে ঢাকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬০ রানের বেশি যেতে পারেনি খুলনা।

ঢাকার শুরুতে ৪৫ রান এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। কেউই ইনিংস বড় করতে পারেননি। ৩ চার ও এক ছয়ে ২৩ বলে ২৫ করে ফেরেন তামিম। তার আগে ১৩ বলে একটি করে ছয়-চারে ১৫ করে সাজঘরের পথে হাঁটেন বিজয়।

কয়েক ম্যাচে ঝড় তোলা মেহেদী হাসান এদিন ১ রানের বেশি এগোতে পারেননি। তবে মুমিনুল হক ও আরিফুল হক মিলে ঢাকাকে পথেই রাখেন। ৩ চারে ৩৬ বলে ৩৮ করা মুমিনুল ইনিংস গড়ে ফেরেন।

আসিফ আলির সঙ্গে ঝড় তুলে শেষে বড় সংগ্রহের রাস্তা গড়েন আরিফুল। অবিচ্ছিন্ন জুটিতে ২১ বলে ৫৪ রান যোগ করে দুজনে।

Reneta

আরিফুল ৩ চার ও এক ছয়ে ৩০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ঝড় তোলা আসিফ ২ চার ও ৪ ছক্কায় মাত্র ১৩ বলে ৩৯ রান আনেন।

খুলনার রবি ফ্রেইলিংক কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন কেবল ১৮ রান। ২ উইকেট নেয়া মোহাম্মদ আমির খরচ করেন ২৭ রান। একটি করে উইকেট নেন শফিউল ও আমিনুল।

জবাব দিতে নেমে টপাটপ টপঅর্ডার হারায় খুলনা। মাশরাফীর বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে শুরুটা করেন ওপেনিংয়ে প্রোমোশন পাওয়া লেগস্পিন-অলরাউন্ডার আমিনুল ইসলাম (৪)।

আরেক মেইকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ করেন ১৫ রান। রাইলি রুশো ১৮, শামসুর রহমান ৩ রানে ফিরলে এরপর চাপেই পড়ে খুলনা।

সেই চাপ কাটান দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিম ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে ৫৬ রান যোগ করেন। ৩ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৩১ রান করে যান জাদরান।

ফ্রেইলিংক ৬ রানে ফিরলেও মুশফিক হাত খুলে খেলা চালিয়ে যান। তুলে নেন ফিফটি। ৩৩ বলে ৬৪ করে তিনি ক্যাচ দিতেই নিভে যায় খুলনার লড়াইয়ের আশাটুকুও। ৬ চার আর ৪ ছক্কার ঝলমলে ইনিংস মুশির। যেটা হারের খাতায় থাকল সতীর্থদের কেউ জ্বলে উঠতে না পারার কারণে!

ঢাকার জয়ে ২০ বর্ষী পেসার হাসান মাহমুদ, ৪ ওভারে ৩২ রানে ঝুলিতে ভরেছেন ৪ উইকেট। একটি করে উইকেট মাশরাফী, থিসারা পেরেরা ও শাদাব খানের নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবঙ্গবন্ধু বিপিএলবাংলাদেশ ক্রিকেটবিপিএল-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT