চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্প চুরির অভিযোগ নিয়েও সেরা চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- সেরা চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন- সেরা চলচ্চিত্র

গল্প চুরির অভিযোগ থাকা সত্ত্বেও এবার একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’।

অস্কারে সর্বাধিক ১৩টি বিভাগে নমিনেশন পাওয়া পরিচালক দেল তোরোর ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’ নিয়ে উঠেছিল চুরির অভিযোগ। পুলিৎজার-বিজয়ী নাট্যকার পল জিন্দেলের ছেলে ডেভিড জিন্দেল পক্ষ থেকে এই অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়, ছবিটির প্লট-লাইন ১৯৬৯ সালে পল জিন্দেল রচিত ও মঞ্চস্থ নাটক ‘লেট মি হিয়ার ইওর হুইসপার’ থেকে নেওয়া।

নব্বইতম অস্কারে মনোনয়ন পাওয়া অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল- ‘কল মি বাই ইউর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’ ও ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।

২০০৯ থেকে অস্কারের সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে কিছুটা পরিবর্তন এসেছে। অন্যান্য ক্যাটাগরিতে জুরি বোর্ডের একটি করে ভোটে যে এগিয়ে থাকে, সেই হয় বিজয়ী। সেরা চলচ্চিত্রের ক্ষেত্রে বিচারকরা সব চলচ্চিত্রকে ক্রমান্বয়ে ভোট দেন, সবচেয়ে কম ভোট পাওয়া চলচ্চিত্রটি বাদ যায়। বাকী টিকে থাকা চলচ্চিত্রগুলো থেকে সর্বশেষ যেই চলচ্চিত্র ৫০ শতাংশের বেশি ভোটে এগিয়ে থাকে, সেরা চলচ্চিত্রের পুরস্কার সেটিই পায়।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশ সময় ৫ মার্চ ভোরে শুরু হয়েছে অস্কারের ৯০তম আসর। ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল পাঁচটায় শুরু হওয়া এই পুরস্কার বিতরণ নিয়ে কৌতুহল বিশ্বব্যাপী কোটি দর্শকের।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কার ২০১৮গিয়েরমো দেল তোরোদ্য শেপ অব ওয়াটার
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১১ দলীয় জোটের দুইটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT