চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা গায়িকা কোনাল: পুরস্কার উৎসর্গ করলেন আইয়ুব বাচ্চুকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো আয়োজিত ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ (বিবিএফএ) অনুষ্ঠানে সেরা গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল। দুই বাংলার কাঙ্ক্ষিত এই পুরস্কারটি হাতে পেয়ে কোনাল উৎসর্গ করছেন প্রয়াত কিংবদন্তি রকস্টার, গিটার যাদুকর আইয়ুব বাচ্চুকে।

সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’। সেখানে ‘মেঘকন্যা’ ছবিতে প্লেব্যাকের জন্য কোনাল সেরা গায়িকা নির্বাচিত হন। তার সঙ্গে যৌথভাবে ‘চিটাগাইঙ্গ্যা পোয়া নোয়াখাইল্লাহ মাইয়া’ ছবিতে প্লেব্যাকের জন্য সম্মাননা পান ঐশী।

কলকাতার জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন কোনাল। তখনই তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, এ সম্মাননা আমি আইয়ুব বাচ্চু স্যারকে উৎসর্গ করলাম।’

এর আগে তিনি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে ‘অচেনা হৃদয়’ ছবির জন্য সম্মাননা পান। তার ঝুলিতে রয়েছে আরও অনেক সম্মাননা ও প্রাপ্তি।

এবার পেলেন ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’। আয়োজক ও মেঘকন্যা ছবির সঙ্গে এ গানের সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন কোনাল।

পাশাপাশি সম্মাননাটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করার প্রসঙ্গে তিনি বলেন, আমার শৈশব-কৈশোর রাঙাতে যে কজন মানুষের ভূমিকা রয়েছে তার মধ্যে আইয়ুব বাচ্চু অন্যতম। তার সঙ্গে আমি মিশেছি। তার গান আমার সংগীত জীবনে প্রভাব ফেলেছে। উনি উপমহাদেশের সংগীতের একজন লিজেন্ড। কদিন আগে ছিল তার মৃত্যদিন (১৮ অক্টোবর)। এজন্য তাকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই আমার অ্যাওয়ার্ড তাকে উৎসর্গ করেছি।

Reneta

টিএম ফিল্মস নিবেদিত বিবিএফএ অনুষ্ঠানে ওপার বাংলার রনজিৎ মল্লিক, প্রসেনজিৎ থেকে শুরু করে জিৎ, আবির চ্যাটার্জি, পরমব্রত,ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, নিকিতা গান্ধি, অনির্বাণ, কৌশিক গাঙ্গুলি, দেবজ্যোতি মিশ্র, সৃজিত মুখার্জী, বিশ্বনাথ বসু, ইন্দ্রজিৎ সেনগুপ্তসহ এপার বাংলার মৌসুমী, জয়া আহসান, পরীমনি, ববি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মীম, শবনম ফারিয়া, কোনাল, ঐশী, ওমর সানী, ইমন, নীরব, সিয়াম, তাসকিন, ইমরান ছাড়াও অনেক তারকা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনির্বাণআইয়ুব বাচ্চুআবির চ্যাটার্জিইমনইমরানউৎসর্গঋতুপর্ণা সেনগুপ্তঐশীওমর সানীকোনালকৌশিক গাঙ্গুলিজয়া আহসানতাসকিনদেবজ্যোতি মিশ্রনিকিতা গান্ধিনীরবনুসরাত ফারিয়াপরমব্রতপরীমনিপাওলি দামপুরস্কারপূজা চেরিববিবিদ্যা সিনহা মীমবিশ্বনাথ বসুশবনম ফারিয়াসিয়ামসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT