কোপা আমেরিকা ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় মাঠে নামবে
স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ইকুয়েডর। সিয়াটলের সেঞ্চুরি লিঙ্ক ফিল্ডে হবে
খেলাটি।
এর আগে আন্তর্জাতিক ফুটবলে দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে যুক্তরাষ্ট্র। একবার জয় ইকুয়েডরের এবং বাকি ম্যাচটি ড্র হয়।
সবশেষ গত মে মাসে টেক্সাসে একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলো ইউএসএ এবং ইকুয়েডর। সে ম্যাচে ৯০ মিনিটের গোলে জয় পেয়েছিলো জার্গেন ক্লিনসম্যানের যুক্তরাষ্ট্র।
স্বাগতিক হওয়ায় শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দর্শক গ্যালারি প্রায় পুরোটাই থাকবে ইউএস-এর পক্ষে। আর শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে সেই বাড়তি সুযোগটি কাজেও লাগাতে চান কোচ ক্লিনসম্যান।
তবে প্রতিপক্ষ সহজে ছাড় দিতে রাজি নয়। শেষ আটে জায়গা করে নেওয়া ইকুয়েডরও যেতে চায় কোপা আমেরিকার সেমিফাইনালে।







