চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেত্রীর দৌড়ে জয়া, প্রতিপক্ষ কারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
বিনোদন
A A

কলকাতার সিনেমায় অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। গেল কয়েক বছরের মতো এবছরও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’ এ সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন তালিকায় আছেন জয়া।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিনই জানা যাবে, কে হচ্ছেন সেরা! ঢাকা-কলকাতার জয়া ভক্তরা আশায় আছেন, প্রিয় অভিনেত্রী তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়ে রেকর্ড করবেন!

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। সম্প্রতি ফিল্মফেয়ার কর্তৃপক্ষের ঘোষিত মনোনয়ন তালিকায় দেখা যায়, ‘বিনিসুতোয়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়ার সঙ্গে রয়েছেন ‘একান্নবর্তী’ সিনেমার জন্য অপরাজিতা আঢ্য, ‘রক্ত রহস্য’র জন্য কোয়েল মল্লিক, ‘ব্রহ্মা জানেন গোপন তম্মটি’র জন্য ঋতাভরী চক্রবর্তী, এবং ‘সুইজারল্যান্ড’ ছবির জন্য রুক্সিনী মৈত্র।

অন্যদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী বিভাগে ‘বিনিসুতোয়’ এর জন্য জয়া ছাড়াও মনোনয়ন পেয়েছেন ‘অব্যক্ত’র জন্য অর্পিতা চট্টোপাধ্য়ায়, ‘দুধপিঠের গাছি’র জন্য দামিনি বেনি বসু, ‘দ্য পার্সেল’ এর জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ‘গুলদাস্ত’ ছবির জন্য স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাজয়াজয়া আহসানবিনিসুতোয়ভারতলিড বিনোদনসিনেমাসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT