চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাটা দিতে প্রস্তুত আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আবাহনী ফুটবল দল অনুশীলন করছে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি কাপে প্লে-অফের দ্বিতীয় ধাপে মঙ্গলবার মোহনবাগানের বিপক্ষে লড়বে আবাহনী লিমিটেড। প্লে-অফের বাধা পেরোতে ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ডু অর ডাই ম্যাচে জিতলেই মিলবে মূল পর্বের টিকিট। তাই দুই বাংলার ঐতিহ্যবাহী দুই দলের দ্বৈরথকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতার ফুটবলাঙ্গন।

প্রথম প্লে-অফে শ্রীলংকার ব্লু স্টার ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দ্বিতীয় ধাপে উঠেছে মোহনবাগান। অন্যদিকে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওয়াকওভার পেয়ে এ পর্যায়ে এসেছে বাংলাদেশের দলটি। ঘরের দর্শকদের সামনে তাই আরও আত্মবিশ্বাস পাচ্ছে কলকাতার ক্লাবটি।

তবে আপাতত সেসব বিষয়কে খুব একটা পাত্তা দিচ্ছেন না আবাহনী কোচ মারিও লেমস। পর্তুগিজ কোচের মতে, এ ম্যাচটি ফাইনালের মতোই। তাই অতীতের ভুলগুলো শুধরে মাঠের লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে চান তিনি।

‘সবশেষ ম্যাচ আমাদের জন্য শিক্ষা, ওই ম্যাচে আমরা কিছু ভুল করেছিলাম এবং ওই ভুল থেকে আমরা শিখতে পারি। এটা সম্পূর্ণ আলাদা প্লে-অফ ম্যাচ, আগেরবার দুই লেগের ম্যাচ ছিল, এবার এক লেগের। তাই এ ম্যাচটি ফাইনালের মতো এবং জিততে হলে আমাদের সবটুকু নিংড়ে দিতে হবে।’

তবে প্রতিপক্ষের আক্রমণভাগকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না লেমস। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আবাহনী জিতবে বলে মনে করেন দলটির কোচ।

‘অবশ্যই মোহনবাগান ভালো দল এবং আমি বিশ্বাস করি, তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আমাদের গোছালো এবং শৃঙ্খল থাকতে হবে। মোহনবাগানকে খেলার জন্য জায়গা ছেড়ে দেওয়া যাবে না। সবমিলিয়ে কন্ডিশন ভালো এবং খেলার জন্য প্রস্তুত আমরা।’

মঙ্গলবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। দুই বাংলার সেরা ক্লাবের লড়াই দেখতে মুখিয়ে আছেন দুই দেশের কোটি ফুটবলপ্রেমী।

ট্যাগ: আবাহনীএএফসি কাপমোহনবাগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতুতে যান চলাচল করতে পারে জুনে

পরবর্তী

টি-টুয়েন্টি বিশ্বকাপে মালিককে চান হরভজন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার হরভজন বল ছুঁড়ে ফেলে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে মালিককে চান হরভজন

বাংলাদেশের নির্বাচন বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইসি চাইলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT