চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনাল বলে চাপে নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতে ফাইনালে উঠতেই হবে এমন কোনো চাপ নিচ্ছে না টাইগাররা। যুব অধিনায়ক আকবর আলি জানালেন, আর দশটা সাধারণ ম্যাচের মতো ধরে নিয়েই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা আঁটছেন তারা।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার পচেফস্ট্রুমে মহারণ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচের জয়ী দলটি ৯ ফেব্রুয়ারির ফাইনালে প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। কোয়ার্টারে স্বাগতিক সাউথ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেরা চারে আসে বাংলাদেশের যুবারা।

বিশ্বকাপের সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচের আগে বেশ লম্বা একটা সময় বিশ্রাম পেয়ে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। তার উপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড আবার আকবরদের খুব চেনা প্রতিপক্ষই। বিশ্বকাপে আসার কয়েকমাস আগে কিউই যুবাদের তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে শক্তি দেখিয়েছে  যুবা টাইগাররা।

নিউজিল্যান্ড যতটা না বড় প্রতিপক্ষ বাংলাদেশের তারচেয়ে বেশি প্রতিপক্ষ আসলে মানসিক চাপ। বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নটা না আবার সেমিফাইনালে দুঃস্বপ্ন হয়ে হানা দেয়, এমন ভাবনা থেকে আগেই টোটকা ঠিক করে রেখেছেন আকবর।

‘আমার দলের সবাই খুব চিন্তামুক্ত আছে। এটা সেমিফাইনাল বা ফাইনালে উঠতে হবে এমন ভাবনা মাথায় না নিয়ে বাকি আট-দশটা ম্যাচের মতো নিলেই মনে হয় ভালো হবে।’

নিউজিল্যান্ড চেনা প্রতিপক্ষ হওয়ায় কোথায় তাদের শক্তি আর কোথায় দুর্বলতা সেটা ভালোই জানা আকবরদের। কোথায় কী করতে হবে তা নিয়েও কাজ করেছেন তারা।

Reneta

‘ওদের ব্যাটিং লাইনআপটা অনেক লম্বা। আমরা আমাদের বোলিং দিয়ে ওদের আটকে রাখার চেষ্টা করবো। ওদের নিচ পর্যন্ত ব্যাটসম্যান আছে। আশা করি আমাদের বোলাররা ভালো করতে পারবে।’

বৃহস্পতিবার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার শঙ্কা আছে পচেফস্ট্রুমে। আবহাওয়ার উপর কারও হাত নেই বলে নিজেদের কাজটা ঠিকঠাক করাতেই মনোযোগ রাখতে চান বাংলাদেশ দলপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT