চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনালে কার খেলা কবে, কখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রায় এক যুগের কাছাকাছি সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছে এশিয়ার চারটি দল। আট দলের লড়াইয়ে প্রতিবেশী সেই চারের তিনটিই এখন সেমিফাইনালে। সোমবার শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা চারের চতুর্থ দল হয়েছে পাকিস্তান। সেখানে আগেই পৌঁছেছে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারত।

এরমধ্য দিয়ে ট্রফির চার সেমিফাইনালিস্ট যেমন ঠিক হল, সঙ্গে নিশ্চিত হওয়া গেল কে কার প্রতিপক্ষ হচ্ছে। ইংল্যান্ড ও ভারত নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। তারা অন্য গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে।

আগামী ১৪ জুন প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের সেরা ইংল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের। ম্যাচটি কার্ডিফে। আর ১৫ জুন দ্বিতীয় সেমিতে এজবাস্টনে ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। টানা দুই ম্যাচ জিতে সেমির টিকিট কাটার পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে আসরের একমাত্র অপরাজিত দল তারা।

বাংলাদেশ ইংলিশদের কাছে হেরে শুরু করেছিল, পরে অজিদের সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট নিয়ে সম্ভাবনা জিইয়ে রাখে; আর নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির খুব কাছে চলে যায়। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারতেই সেমি নিশ্চিত হয় মাশরাফির দলের।

ঠিক তার পরের ম্যাচে সাউথ আফ্রিকাকে গুঁড়িয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা। বিরাট কোহলির দল চারের টিকিট পাওয়ার পরই জানা যায় তাদের প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ। রানরেটে বাকিদের তুলনায় অনেক এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

Reneta

আর ভারতের কাছে হারার পর এবি ডি ভিলিয়ার্সের দলকে পরাজিত করা পাকিস্তান শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে সেমি নিশ্চিত করল।

প্রথম পর্ব শেষে সর্বাধিক রানের মালিক শেখর ধাওয়ান। তিন ম্যাচে তার সংগ্রহ ২৭১। ২৪৪ রান নিয়ে কেন উইলিয়ামসন আছেন দুইয়ে। বাংলাদেশের তামিম ইকবাল তিন নম্বরে, মোট রান ২২৩।

বোলারদের মধ্যে ৯ উইকেট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। ৮ উইকেটে দুইয়ে ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট। আর পাকিস্তানের হাসান আলী ৭ উইকেটে তিনে।

লাইনআপ বলছে এশিয়া থেকে অন্তত একটি দলের ফাইনাল খেলা নিশ্চিত। এমনকি অল-এশিয়া ফাইনালও হতে পারে! সেক্ষেত্রে বাংলাদেশ-ভারত ম্যাচের বিজয়ীর ফাইনাল সঙ্গী হতে হলে ইংল্যান্ডকে হারাতে হবে পাকিস্তানকে। ফাইনাল ১৮ জুন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT