অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছে বাংলাদেশের যুবারা।সোমবার শেষ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মিরপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে মেহেদী হাসান মিরাজের দল।
আজ সোমবার ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নেমে উমাইর মাসুদ ও সালমান ফায়াজের ১৬৪ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২২৭ রান করে পাকিস্তান। ১১৪ বলে ১১৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন উমাইর মাসুদ। ফায়াজ অপরাজিত থাকেন ৫৮ রানে।
অবশ্য ২২৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নৈপূণ্যে পাঁচ উইকেট হারিয়ে এবং ৬০ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ক্যারিবীয় যুবারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন টেভিন ইমলাখ। এ ছাড়া শিমরন হায়াত ৫২ রান করেন।
হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের সেঞ্চুরিয়ান উমাইর মাসুদ।






