চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবার মানসিকতা তৈরি করতে হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পুলিশের নবীন কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার  মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।

শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের তিনি বলেন, মানুষের প্রত্যাশা বেড়ে গেছে; তা আমাদের বুঝতে হবে। তারা পুলিশকে বন্ধু হিসেবে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা কি চাই তার পরিষ্কার ধারণা থাকতে হবে। গতানুগতিক হলে আপনার ক্যারিয়ারও গতানুগতিক হবে। আর ভাল কাজ করলে, ভাল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ থাকবে।

নতুনদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নিতে হবে। কিছু না বুঝলে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। ঐতিহ্যবাহী ট্রেনিং সেন্টার সারদা ১০০ বছর পার করেছে। অফিসার তৈরির যাবতীয় ব্যবস্থা সেখানে আছে। সারদার ট্রেনিংয়ের মত সুযোগ সারাজীবনে আর আসবে না।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখতে হবে ট্রেনিং শেষে যে দিন কর্মস্থলে যোগদান করবেন, সেদিনই এমন কিছু লোকের নেতৃত্ব দিতে হবে যাদের অধিকাংশের ১৫/২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকবে। তাই নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর নিজেকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

‘‘দেশ স্বাধীন না হলে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি পাওয়ার সুযোগ হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছেন, সেই চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।’’

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ অফিসারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের এই প্রশিক্ষণে পাঠানোর আগে পুলিশের বিভিন্ন ইউনিট সম্পর্কে ধারণা দেওয়ার অংশ হিসেবে ডিএমপি একটি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে।

Reneta

এসময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬
বন্য হাতি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা চলছে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্য হাতির

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT