চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবাই হোক পরম ব্রত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২১ অপরাহ্ণ ১০, মে ২০২০
সম্পাদকীয়
A A
ডাক্তার হাতে রোগীর তথ্য লিখছেন, হাসপাতালের ওষুধের তাকের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। দেশে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর তা মোকাবেলায় খুব দ্রুততার সাথে দুই হাজার চিকিৎসক এবং পাঁচ হাজারেরও বেশি নার্স নিয়োগ দিয়েছেন। ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ নিয়োগ পাওয়া সেইসব চিকিৎসকদের কর্মস্থল নির্ধারণ করে আজ আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী মঙ্গলবারের মধ্যেই তাদেরকে কাজে যোগ দিতে হবে।

নতুন এই চিকিৎসকদের কাজ হবে মূলত করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া। এরই মধ্যে করোনার চিকিৎসায় যেসব ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেইসব হাসপাতালেই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদেরকে সেবা দিতে হবে।

আমরা সবাই জানি, করোনাভাইরাসের কারণে অনেক বড় রকমের সঙ্কটে পড়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত। শুরুর দিকে কোথাও কোথাও চিকিৎসাসেবা না দিয়ে চিকিৎসকদের পালিয়ে যাওয়ার খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার অনেক হাসপাতাল থেকে সাধারণ রোগীদেরও ফিরিয়ে দেয়া হয়েছে কোনো চিকিৎসা না দিয়েই। এ জন্য কারো কারো মৃত্যুও ঘটেছে, যারা করোনা আক্রান্ত ছিলেন না।

Banglabid

শুরু সেই দিনগুলোর পর থেকে যতই দিন গেছে, ততই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এখনও তা বেড়েই চলেছে। আবার করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়েও আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। যে কারণে ব্যাপক চাপ পড়েছে তাদের ওপর। তাই অনেকটা বাধ্য হয়েই ৩৯তম (বিশেষ) বিসিএসে যারা নিয়োগের জন্য পিএসসির সুপারিশ পাননি, সেখান থেকে সহকারী সার্জন হিসেবে দুই হাজার জনকে নিয়োগ দেয়া হয়েছে।

নিঃসন্দেহে নতুন চিকিৎসকদের চাকরি জীবন শুরু হলো এক বিরাট চ্যালেঞ্জকে মোকাবেলা করতে। সাহস নিয়ে লড়তে হবে সরাসরি সম্মুখ সমরে। করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে হবে নিজেদের জীবন বাজি রেখে। সেই লড়াই থেকে কোনোভাবেই পিছিয়ে আসার সুযোগ নেই। যদিও পরিবার-পরিজনের জন্য পিছুটান থাকবে। সেটাই স্বাভাবিক কিন্তু তারপরও তাকে এগিয়ে যেতে হবে সেবার মহান ব্রত নিয়ে।

আমরা মনে করি, চিকিৎসক হিসেবে নিজেকে প্রমাণ করার এটা এক বড় সুযোগ। এই চ্যালেঞ্জ মোকাবলা করে দেশ ও দেশের মানুষের কাছে একজন বীরযোদ্ধার স্বীকৃতি পাওয়াও বিরাট সৌভাগ্যের বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৯তম বিসিএসকরোনাভাইরাসকোভিড-১৯স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে বেনাপোল বন্দর

পরবর্তী

করোনাকে জয় করলেন ৭২ পুলিশ সদস্য

পরবর্তী

করোনাকে জয় করলেন ৭২ পুলিশ সদস্য

জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT