চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ ব্লাটার নির্বাচিত হওয়ায় হতাশ ইউয়েফা-ইউএসএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৯, মে ২০১৫
স্পোর্টস
A A

সেপ ব্লাটার টানা পঞ্চম বারের মতো ফিফা’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের ফুটবল মহল। ব্লাটার পুনর্নির্বাচিত হওয়ায় হতাশার সুর ইউয়েফা প্রধান মিশেল প্লাটিনির কণ্ঠে। এর ফলে সংস্থাটিতে কাঙ্খিত পরিবর্তনের সুযোগ হাতছাড়া হলো বলে মনে করেন তিনি। তবে সৌজন্যবশত ব্লাটারের জয়ে অভিনন্দন জানিয়েছেন ঠিকই।

দুর্নীতি-অনিয়মে ডুবতে বসা ফিফায় পরিবর্তন আনতে ইউয়েফার কঠোর অবস্থান ও সমর্থন দিতে পেরে  গর্বিত বলে জানান প্লাটিনি। এজন্য প্রিন্স হুসেইন ও তাকে সমর্থনকারী ন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। নির্বাচনে ব্লাটারের প্রতিদ্বন্দ্বী প্রিন্স হুসেইন’র পাওয়া ৭৩ ভোটের অধিকাংশই ছিলো ইউয়েফা’র ৫৩ সদস্য দেশের।

প্লাটিনির মতোই ফিফার নেতৃত্বের পরিবর্তন আশা করেছিলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান কর্তা উলফগ্যাং নিয়েসবার্গ। ইউরোপিয় ফুটবল ব্যক্তিত্বরা ফিফার নেতৃত্বে পরিবর্তন দেখতে চেয়েছিলেন বলে জানান তিনি। ৭৯ বছর বয়সী ফিফা প্রেসিডেন্টকে নিয়ে তিনি বলেন, এই বয়সে নতুন করে তার (ব্লাটার) আর কিছুই দেয়ার নেই। তিনি যা দেয়ার তা তো দিয়েছেনই। একটি শক্তিশালী ফিফা পাওয়া এখন কঠিন হয়ে গেলো বলেও মন্তব্য করেন তিনি।

Banglabid

ব্লাটার নির্বাচিত হওয়ায় একইভাবে হতাশা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল প্রধান সুনীল গুলাটি। তিনি বলেন,ফিফাকে আরও বেশি কার্যকর দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য চাপ অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ফিফাকে দায়িত্বশীল,জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ সংস্থা হিসেবে দেখতে চায় ফুটবল বিশ্ব। যে সংস্থাটি নিবেদিত হবে শুধুই ফুটবলের স্বার্থে।

ফিফা’য় সেপ ব্লাটার: ১৯৩৬ সালে সুইজারল্যান্ডের ভিসপ শহরে জন্ম গ্রহণ করেন সেপ ব্লাটার। ১৯৭৫ সালে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিফায় তার পথ চলা শুরু। ১৯৮১ সালে সাধারণ সম্পাদক হওয়ার পর এই দায়িত্ব পালন করেছেন টানা ১৭ বছর। সেই ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত টানা ১৭ বছর আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থার প্রধানের পদ আকড়ে আছেন তিনি।

যতো অভিযোগ তার আমলে: ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক দিন ধরেই। সর্বশেষ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন ফিফার সাত কর্মকর্তা। তারা হলেন সহ সভাপতি জ্যাক ওয়ার্নার, নিকোলাস লিওজ, ইগুইনো ফিগুয়েরেদো, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হোসে মারিয়া মারিন, কোস্টারিকা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এডুয়ার্ডে লিও, ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল এসকুইভেল এবং কনক্যাকাফ সভাপতি জেফরি ওয়েব।

Reneta

এফবিআই বলছে, ২৪ বছর ধরে ফিফার গভার্নিং বডির কর্মকর্তারা নয় ছয় করে হাতিয়ে নিয়েছে প্রায় ১ শ’ কোটি ডলার। ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ স্বত্ব পাইয়ে দেওয়ায় ঘুষের লেনদেন হয়েছে। গ্রেফতার সাতজনই শুধু নয় আরো সাত কর্মকর্তার বিরুদ্ধও অভিযোগ রয়েছে মার্কিন কর্তৃপক্ষের।  ফিফা সভাপতি নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ফিফাকে। সুইস পুলিশও নতুন করে খতিয়ে দেখছে অভিযুক্তরা রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ ও কাতারে ২০২২ বিশ্বকাপ স্বত্ব নিয়ে ঘুষ নিয়েছিলো কি না।

অভিযোগ প্রমাণ হলে তাদের ২০ বছরের জেল হতে পারে। ফুটবলের জন্য এই সময়কে কঠিন আখ্যা দিয়ে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংস্থাটি থেকে বরখাস্ত করার ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা সভাপতিসেপ ব্লাটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও সেপ ব্লাটার

পরবর্তী

আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

পরবর্তী

আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

শিক্ষা বাজেটে অতিরিক্ত ৮ হাজার কোটি টাকা বরাদ্দ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT