চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তবে যেখানে ভাইরাসের সংক্রমণ কম সেখানে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ধীরে ধীরে অনেক কিছুই খুলে দেওয়া হবে। ব্যবসা বাণিজ্যও চালু করা হবে। কৃষিকাজ তো এরই মধ্যে অনেকে করছেন। আমাদের সংগঠনগুলোও সেই কাজে সাহায্য করছে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কিছু জেলায় এখনো করোনাভাইরাসের সংক্রমণ কম। সেটা যেন কমই থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। অনেকের কাজ নেই। অনেককে ত্রাণ দিচ্ছি। তাই ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে অনেক কিছুই চালু করতে হবে। অনেকের ঘরে বসে থাকায় ঋণের সুদ নিয়ে দুঃশ্চিন্তা করছেন। তাদের বলবো, দুঃশ্চিন্তা করবেন না। ঋণ সুদ মওকুফের বিষয়টি বিবেচনা করবে সরকার। পরে এই বিষয় নিয়ে আরো আলোচনা করা হবে।

Banglabid

একখণ্ড জমিও যেন অনাবাদি না থাকে সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকাজ যেন সচল থাকে সেজন্য প্রণোদনা দিয়েছি। করোনাভাইরাস মহামারী চলে যাওয়ার পর সারা বিশ্বে দুর্ভিক্ষ আসবে। সেটা মোকাবেলায় আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। তাই কোনো জমি যেন ফেলে রাখা না হয়। কথায় বলে, পেটে খেলে পিঠে সয়। তাই, নিজের উৎপাদিত কিছু ঘরে থাকলে অল্প টাকায় বিক্রি করে দিন, বা কাউকে দান করে দিন। তাহলেও কাজে আসবে।

এসময় তিনি ভিক্ষুক নাজিমুদ্দিনকে সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সে ফকির, ভিক্ষা করে খায়। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমিয়েছিলো, ঘর ঠিক করতে। তারপরও সেই টাকা নিজের জন্য না রেখে তুলে দিয়েছে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে। সে কোনো চিন্তা করেনি। মানুষের মধ্যে এখনো মানবিকতা আছে। বিত্তশালীদেরই বরং অনেকের নাই নাই ভাব যায় না। চাই চাই ভাব থেকে যায়। নাজিমুদ্দিন যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে তার কাছে অনেক কিছু শেখার আছে।

এসময় তিনি স্বাস্থ্য সুরক্ষায় ঘরে বসে তারাবীহর নামাজ পড়ার কথা বলেন। বলেন, যারা হাত পেতে চাইতে পারছে না তাদের তালিকা করার নির্দেশ দিয়েছি। এরই মধ্যে আমরা খাদ্য বিলি করেছি। রমজান ও ঈদকে সামনে রেখে রমজানের মাঝামাঝি আবার খাদ্য বিলি করবো। পণ্য পরিবহনে কেউ বাধা দিবে না। বরং সুযোগ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরো সুযোগ দেওয়া হবে। যেন পণ্য সরবরাহ সঠিক থাকে। দুর্যোগ আসবে সেটা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আবার আলোর পথে যাত্রা করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT