চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরেই শেষ হবে নিজামীর আপিল শুনানি

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৩:১৬ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আপিলের সার-সংক্ষেপ জমা দিয়েছেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।

অবকাশকালীন ছুটি শেষে এ আপিলের শুনানি শুরু হয়ে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করেছে রাষ্ট্রপক্ষ। জামায়াতের আরেক নেতা মীর কাসেম আলীর আপিলও শুনানির জন্য প্রস্তুত।

মুক্তিযুদ্ধের সময়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা ১৬ অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করেছেন রাষ্ট্রপক্ষ। পাবনার সাঁথিয়ায় গণহত্যা, ধূলাউড়ায় ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যাসহ ৪ অভিযোগে আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শহীদ রুমি হত্যাসহ ৪ অভিযোগে দেওয়া হয়  যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। এর পরেই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সারসংক্ষেপ জমা না হলে আপিল শুনানির জন্য প্রস্তুত বলে গণ্য হবে বলে আদেশ দেন আপিল বিভাগ। 

সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, নিজামী মামলার বিষয়ে অনেক প্রার্থী জড়িত আছে। তার আপিল এখন শুনানির জন্য প্রস্তুত আছে। মীর কাসেমের আপিলও শুনানির জন্য প্রস্তুত আছে। তবে যেহেতু সিরিয়াল মেনে চলা হয়; তাই নিজামী মামলার আপিল শুনানি শেষ হওয়ার পরই মীর কাশেমের মামলার আপিল শুনানি শুরু হবে।

নিজামীর আপিল শুনানিতে কী যুক্তি উপস্থাপিত হবে আর শুনানি কবে শেষ হতে পারে এ নিয়ে জানান রাষ্ট্রপক্ষ।

Reneta

বশির আহমেদ আরো জানান, অতীতে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন যেভাবে মনোযোগ দিয়ে মুজাহিদ ও সাকা চৌধুরি মামলা শুনেছেন; সেই গতি যদি অব্যাহত থাকে তাহলে তাদের ধারণা সেপ্টেম্বরে বড় বন্ধের আগেই নিজামীর মামলার শুনানি শেষ হয়ে যাবে।

আরেক জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণা হলেও এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রায় প্রকাশের। আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষে ২৯ জুলাই রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT