চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘পাষাণ’, মার্চেই মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘দেশা দ্য লিডার’, ‘হিরো ৪২০’ এই দুই ছবি নির্মাণ করেই আলোচিত হয়েছেন সৈকত নাসির। শুধু তাই নয়, ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন ছবি ‘পাষাণ’।

এরই মধ্যে ‘পাষাণ’ সামিল হয়েছে মুক্তির দৌড়ে। পেয়ে গেছে আনকাট সেন্সর ছাড়পত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত নাসির। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গত সোমবার ( ২৯ জানুয়ারি) ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। তারা এর গল্প ও নির্মাণের ভূয়সী প্রশংসা করেছেন। আগামী মার্চেই আমরা ছবিটি প্রেক্ষাগৃহে দিতে পারবো আশা করছি।

‘পাষাণ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম সাহানী ও বাংলাদেশের লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। ছবিতে ওমকে পেশাদার খুনি হিসেবে দেখা যাবে, এবং মিমকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

নির্মাতা আশা করছেন, দুই বাংলার এই তারকা জুটির প্রথম ছবিটি দর্শকরা গ্রহণ করবেন।

সৈকত নাসির বলেন, যারা ‘দেশা দ্য লিডার দেখেছেন’, যাদের কাছে ওই ছবিটা ভালো লেগেছে তাদের কাছে ‘পাষাণ’ও ভালো লাগবে। পুরো ছবিটাই ভিন্ন ট্রাকের। বলা যেতে পারে ট্রেন্ডি, স্যাড-রোমান্টিক। ছবিতে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো খুব পলিশ। ফার্স্ট লুক ছেড়েছি ওটা দেখে পুরোটা বোঝা যাবে না। ট্রেলার দেখলে দর্শকরা কিছুটা ধারণা পাবেন। শিগগিরই ট্রেলার ও গান প্রকাশ হবে।

‘পাষাণ’ ছবিতে ওম-মিম ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবির প্রমুখ। ছবিতে গানের সংগীতায়োজন করেছেন আকাশ, শওকত আলী ইমন, বেলাল খান। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমজাজদেশা দ্য লিডারপাষাণমিমসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT