চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে যাচ্ছে শুভ-ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

গেল বছরে ‘একটি সিনেমার গল্প’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক আলমগীর। ঘোষণা অনুযায়ী ছবির শুটিংও সম্পূর্ণ করেছেন বছর শেষ না হতেই। আর এবার প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে ছবিটি যাচ্ছে সেন্সরবোর্ডে।

‘একটি সিনমোর গল্প’র শুটিং, ডাবিং ও এডিটিং সবকিছুই শেষ। তাই শিগগির ছবিটি সেন্সরে জমা দেয়া হবে বলে জানিয়েছেন আলমগীর। সম্প্রতি তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। সেখান থেকে ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ জানানো হবে।

একটি সিনেমার গল্প আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন তিনি নিজেই। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, হাসান ইমাম, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন, আরিফিন শুভ ও সাবেরি আলম।

আলমগীর বলেন, ছবিটি এখানকারই সিনেমার গল্প নিয়ে। শুভ বলেন, জীবনের প্রথম একই ফ্রেমে আলমগীর স্যারের সঙ্গে কাজ করেছি। তাও আবার তারই নির্দেশিত চলচ্চিত্রে। এটা আমার জন্য, আমার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি অর্জন বলেই আমি বিবেচনা করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। কাজটিও চমৎকার হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবেন।

গেল বছরের ৯ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে এফডিসিতে এ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন আলমগীর। এর আগে তিনি পাঁচটি ছবি নির্মাণ করেছেন। এগুলো হলো—‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরঋতুপর্ণাএকটি সিনেমার গল্পশুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

মে ১৯, ২০২৬

শেষদিনে গড়াল সিলেট টেস্ট: বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT