চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে জমা পড়েছে ‘ভাইজান এলো রে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ১২, জুলাই ২০১৮
বিনোদন
A A

সাফটা চুক্তিতে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার এসকে মুভিজ প্রযোজিত ছবি ‘ভাইজান এলো রে’। তার আগে প্রয়োজন বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতির। আর সে লক্ষ্যেই গতকাল (বুধবার) ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে।

আমদানি করে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আজ (বৃহস্পতিবার) সকালে চ্যানেল আই অনলাইনকে ‘ভাইজান’ সেন্সরে জমা পড়ার খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে সেন্সর বোর্ডের সদস্য সচিব আলী সরকারও ছবিটি সেন্সরে জমা পড়ার খবর নিশ্চিত করে বলেন, গতকাল ‘ভাইজান এলো রে’ সেন্সরে জমা দিয়েছে। আজ কাগজপত্র চেক করে দেখেছি সবকিছু ঠিক আছে। আগামী সপ্তাহের যেকোনো ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।

‘ভাইজান এলো রে’ কলকাতার ছবি হলেও এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। বিভিন্ন সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ থেকে ভাইজান এলো রে ছবিটি ভালো ব্যবসা করেছে।

শুধু তাই নয়, ছবিটি মুক্তির পর ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক ‘ভাইজান এলো রে’ ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে নিজেই টুইট করেছিলেন। সেখানে কলকাতার শক্তিমান এই অভিনেতা শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিং এও তার জুড়ি নেই। আমি তার ভাইজান এলো রে ছবি এবং আগামীর জন্য সফলতা কামনা করছি।’

শাকিব খান ছাড়াও বাংলাদেশ থেকে ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। এছাড়াও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন।

Reneta

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেলে আগামী ২০ জুলাই ‘ভাইজান এলো রে’ ছবিটি দেশব্যাপী মুক্তি চায় এন ইউ আহমেদ ট্রেডার্স।

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে মুভিজভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT