চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে ছাড় পেলেও রাজস্থানে মুক্তি পাবে না ‘পদ্মাবত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

‘পদ্মাবতী’ নয়, ‘পদ্মাবত’ নামে এবং কিছু দৃশ্যের পরিবর্তন ও কর্তন সাপেক্ষে ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পদ্মাবত’। মুক্তির তারিখও চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে, ২৫ জানুয়ারি।

‘পদ্মাবতী’ থেকে নাম বদলে ‘পদ্মাবত’ করার পর সবার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই এসেছে নতুন খবর। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও এই চলচ্চিত্র দেখা যাবে না রাজস্থানের কোন প্রেক্ষাগৃহের পর্দায়।

নাম পরিবর্তন ও অন্যান্য সংশোধনের পরও দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত এই চলচ্চিত্রকে নিজ প্রদেশে নিষিদ্ধ ঘোষণা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চন্দ্র কাটারিয়া।

রাজস্থানের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রাণী পদ্মাবতীর আত্মত্যাগ শুধু আমাদের ইতিহাসই নয়, এ অঞ্চলের গর্বের প্রতীক। কোন মূল্যেই আমরা তাঁর সম্মান ধূলিসাৎ হতে দিব না।

রাজস্থান ছাড়াও গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার ও উত্তর প্রদেশে ২০১৭ এর নভেম্বরে নিষিদ্ধ ঘোষণা করা হয় সঞ্জয় লীলা বানসালির এই চলচ্চিত্র। রাজপুত করনি সেনারা সে সময় ‘পদ্মাবতী’ দেখানো প্রেক্ষাগৃহগুলো ধ্বংস করে দেয়ার মতোও হুমকি দেয়।

এর ফলে মুক্তি আটকে যায় ১ ডিসেম্বরে মুক্তির কথা থাকা ‘পদ্মাবতী’র। পরবর্তীতে বহু ধাপ পেরিয়ে সঞ্জয় লীলা বানসালি সফল হয়েছেন সেন্সরের ছাড় পেতে এবং মুক্তির তারিখ নির্দিষ্ট করতে।

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোনপদ্মাবতরণবীর সিংশহীদ কাপুরসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT